AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘যদি তোর ডাক শুনে…’, বাংলা গানে জাতীয় স্তরের অনুষ্ঠান শুরু করলেন কেন পরমব্রত?

Parambrata Chatterjee: পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এখন নানা কারণে তাই খবরের শিরোনামে। তবে এর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় যে খুব ভাল সঞ্চালক বাঙালি দর্শক তা জেনে গিয়েছেন এতদিনে।

'যদি তোর ডাক শুনে...', বাংলা গানে জাতীয় স্তরের অনুষ্ঠান শুরু করলেন কেন পরমব্রত?
| Edited By: | Updated on: Mar 27, 2025 | 7:20 PM
Share

সামনেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাংলা ছবি ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেতে চলেছে। পরিচালক হিসেবে ‘ভোগ’ এর শ্যুট ইতিমধ্যেই শেষ। একের পর এক হিন্দি ছবির কাজও করে চলছেন তিনি। বাঙালি দর্শকদের কাছে এই মুহূর্তে ‘খাকি-দ্যা বেঙ্গল চ্যাপ্টার ‘ ওয়েব সিরিজও খুব জনপ্রিয়তা পেয়েছে। কেরিয়ার থেকে ব্যক্তি জীবন, খুশির মেজাজেই রয়েছেন নায়ক। পরিচালক প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় এখন নানা কারণে তাই খবরের শিরোনামে। তবে এর পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় যে খুব ভাল সঞ্চালক বাঙালি দর্শক তা জেনে গিয়েছেন এতদিনে।

এবার এক জাতীয় স্তরের বলিউড পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পরমব্রত। এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গান ‘যদি তোর ডাক শুনে কেউ…..’ দিয়ে সঞ্চালনা শুরু করে নজর কাড়লেন পরমব্রত চট্টোপাধ্যায়। এমনিতেই পরমব্রত বাংলা ও ইংরেজি ভাষাতে সমান দখল রাখেন, ইদানিং তাঁর হিন্দিতেও দখল চোখে পড়ার মতো। এই মুহূর্তে বাংলায় দাঁড়িয়ে যখন বাংলা গান গাওয়া নিয়ে নানা বিতর্ক উঠে আসছে, তখন জাতীয় মঞ্চে বাংলা গান দিয়ে অনুষ্ঠান শুরু করাটা অবশ্যই প্রশংসার।

তবে তাঁর এই বিশেষ গান গাওয়া অন্য কোনও ইঙ্গিত বহন করছে কিনা, সে নিয়ে অবশ্য তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে পারে। প্রসঙ্গত, টলিপাড়ার ফেডারেশন বনাম পরিচালকের সমস্যায় এই মুহূর্তের চিত্র দেখে বোঝা যাচ্ছে, বহু নামকরা পরিচালকরা ফেডারেশনের সঙ্গে আপস করে নিলেও পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর দাবি থেকে বিন্দু মাত্র সরেননি। ফলে তিনি যে প্রয়োজনে একলাও চলতে পারেন, সেই বার্তাই কি দিচ্ছেন? উঠছে প্রশ্ন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?