AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কুমার শানুর সঙ্গে কুনিকা পুত্রের মুখের মিল! পুরনো সম্পর্ক ঘিরে জল্পনা

বিগ বসে থাকাকালীন কুমার শানুর সঙ্গে এক সময় সম্পর্ক তৈরির কথা জানান কুনিকা নিজেই। তিনি জানান সেই নিয়ে তার কোনও অনুশোচনা নেই। এবার এই বিতর্কে উঠে এসেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তান্যা মিত্তাল-এর নাম। এই বিষয়ে তান্যা মিত্তাল কে দায়ি মনে করেছেন কুনিকা। বিগ বসের মঞ্চে তাঁদের দুজনের সম্পর্কে ভাঙন ধরে। তিনি সরাসরি তান্যা এবং তাঁর অনুরাগীদের উদ্দেশ্য়ে প্রশ্ন তুলেছেন ভাইরাল হওয়া এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য কি সত্যিই এভাবে অন্যের সম্মান নিয়ে খেলা করা উচিত?

কুমার শানুর সঙ্গে কুনিকা পুত্রের মুখের মিল! পুরনো সম্পর্ক ঘিরে জল্পনা
| Updated on: Feb 10, 2026 | 4:56 PM
Share

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য আর এআই দিয়ে বানানো বিভ্রান্তিকর কনটেন্টের শিকার বহু তারকা। এবার তারই শিকার অভিনেত্রী কুনিকা সদানন্দ ও তাঁর পরিবার। সম্প্রতি একটি এআই-তৈরি ছবি ও পোস্ট ঘিরে গুজব ছড়ায়, যেখানে কুনিকার ছেলের সঙ্গে জনপ্রিয় গায়ক কুমার শানুর মুখের মিল রেখে একটি ছবি বানানো হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। কুনিকার অভিযোগ, এআই দিয়ে তৈরি ভুয়ো ছবি তৈরি করে একটি সম্পূর্ণ মনগড়া গল্প ছড়ানো হয়েছে। তাঁর ছেলেকে অকারণে কুমার শানুর সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, ছবিতে বিশ্লেষণ করে বলা হয়েছে তাঁদের মুখের কত মিল। যার কোনও বাস্তব ভিত্তি নেই। অভিনেত্রীর দাবি, এই ধরনের গুজব শুধু তাঁর ভাবমূর্তি নয়, তাঁর পরিবারের সম্মান ও মানসিক শান্তিকেও আঘাত করছে।

কীভাবে শুরু হল এই বিতর্ক? ঠিক কী ঘটেছিল?

বিগ বসে থাকাকালীন কুমার শানুর সঙ্গে এক সময় সম্পর্ক তৈরির কথা জানান কুনিকা নিজেই। তিনি জানান সেই নিয়ে তার কোনও অনুশোচনা নেই। এবার এই বিতর্কে উঠে এসেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তান্যা মিত্তল-এর নাম। এই বিষয়ে তান্যা মিত্তলকে দায়ি মনে করেছেন কুনিকা। বিগ বসের মঞ্চে তাঁদের দুজনের সম্পর্কে ভাঙন ধরে। তিনি সরাসরি তান্যা এবং তাঁর অনুরাগীদের উদ্দেশ্য়ে প্রশ্ন তুলেছেন ভাইরাল হওয়া এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য কি সত্যিই এভাবে অন্যের সম্মান নিয়ে খেলা করা উচিত? তিনি অভিযোগ করেন, তান্যার ভক্তদের একটি অংশ পরিকল্পিতভাবে তাঁকে আক্রমণ করছে এবং মিথ্যা প্রচার চালাচ্ছে।

এর আগের একটি পোস্টে কুনিকা দাবি করেছিলেন, তান্যা মিত্তাল নাকি তাঁর বিরুদ্ধে একটি সংগঠিত ট্রোল আর্মি ব্যবহার করছেন। এমনকি ‘সংস্কারী’ ভাবমূর্তি দেখিয়ে মানুষকে উসকানি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। কুনিকার বক্তব্য, তান্যা বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর সম্পর্কে নেতিবাচক মন্তব্য করলেও, তিনি কখনও প্রকাশ্যে তান্যাকে অপমান করেননি।

আরও বিস্ফোরক মন্তব্যে কুনিকা বলেন, বিগ বস শো-এর আগে তান্যা মিত্তাল তেমন পরিচিত মুখ ছিলেন না। তাঁর দাবি, শো থেকে জনপ্রিয়তা পাওয়ার পর তান্যা সেই অনুষ্ঠান, সঞ্চালক এবং প্রতিযোগীদের বিরুদ্ধেই কথা বলতে শুরু করেন। কুনিকার অভিযোগ, শো চলাকালীন তান্যা একাধিক প্রতিযোগীর সঙ্গে মিলে তাঁর বিরুদ্ধে কথা বলেছেন।

তবে কুনিকা জানান, তিনি সেই সময় এসব বিষয়কে ঘাটাননি, কারণ এই ধরণের রিয়েলিটি শো-তে এমন পরিস্থিতি প্রায়ই তৈরি হয়। তবে এবার বিষয়টি সামনে আসতেই চুপ থাকেননি কুনিকা। বরং সরাসরি এবং কড়া ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, এই ধরনের গুজব শুধু তাঁর ভাবমূর্তি নয়, তাঁর পরিবারের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তাকেও আঘাত করছে। তিনি বলেন, “এআই-এর নামে মিথ্যা গল্প বানিয়ে মানুষকে অপমান করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। কিন্তু এর মানসিক প্রভাব কেউ ভাবছে না।”

কুনিকার মতে, কিছু মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভে এমন ভুয়ো কনটেন্ট ছড়াচ্ছে, যার কোনও বাস্তব ভিত্তি নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর ছেলে এবং এই গুজবের মধ্যে একেবারেই কোনও সম্পর্ক নেই। সবটাই মনগড়া এবং বিভ্রান্তিকর। শুধু কুনিকা নন, তাঁর বহু ভক্ত এবং ইন্ডাস্ট্রির পরিচিত মুখও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই এই ঘটনার তীব্র বিরোধিতা করে বলেছেন এই রকম ভুয়ো কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত।