AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় নকল আধার বানানোর চেষ্টা, সইফের বাড়ির আততায়ীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

Saif Ali Khan: এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করার আর্জি জানিয়ে, বিদেশ মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে ঢুকেছিল সরিফুল ইসলাম।

কলকাতায় নকল আধার বানানোর চেষ্টা, সইফের বাড়ির আততায়ীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 4:03 PM
Share

বুধবার সইফ আলি খানের বাড়িতে হামলা চালায় শরিফুল ইসলাম। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে আততায়ী। চলছে দফায় দফায় চলছে জেরা। আর তাতেই এবার সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। মহম্মদ শরিফুল ইসলামের বাংলাদেশে অপরাধের রেকর্ড আছে কিনা খুঁজতে তৎপর মুম্বই পুলিশ। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করার আর্জি জানিয়ে, বিদেশ মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে ঢুকেছিল সরিফুল ইসলাম।

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কয়েক সপ্তাহ থেকে আধার কার্ড বানানোর চেষ্টা করেছে শরিফুল। কিন্তু পারেনি। খুকুমণি জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে পশ্চিমবঙ্গে প্রথম ভারতীয় সিম বের করে আততায়ী। এরপরই পাড়ি দেয় মুম্বইয়ে। সূত্রের খবর শরিফুল, পেশায় লেবার কন্ট্রাক্টর। অমিত পান্ডে নামে এক ব্যক্তি, হোটেল এবং পাবে হাউস কিপিং-এর কাজ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে তাকে।

গ্রেফতারির পর প্রাথমিকভাবে নিজেকে কলকাতার বাসিন্দা বলে দাবি করেছিল শরিফুল। কিন্তু তাঁর ফোন ঘেঁটে নিয়মিত বাংলাদেশ ফোন কলের রেকর্ড পাওয়া যায়।সেই ফোন নম্বরে সূত্র ধরেই বাংলাদেশে শরিফুলের ভাইদের সঙ্গে যোগাযোগ করে মুম্বই পুলিশ। চাওয়া হয় বাংলাদেশের নাগরিক পরিচয় পত্র। এখন বিদেশ মন্ত্রকের সহায়তায় শরিফুল বাংলাদেশে কোন অপরাধ করে ভারতে পালিয়ে এসেছে কিনা তা জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা