AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দামাল রেমাল দমাতে পারল না, ডবল ইউনিট নিয়ে কাজ সিরিয়াল পাড়ায়, তারপরই দু’দিন ছুটি

Tollywood Serial Shooting Haulted For Remal : রেমালের দাপট। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে শুটিংয়ে আসা অসুবিধা। তা বলে কি বিনোদনের কাজ বন্ধ থাকবে। বৃষ্টির মধ্যে যে বাড়িতে বসে মানুষ বিনোদন খুঁজবেন। তাঁদের সেই রসদ জোগানোর জন্য ডবল ইউনিট নিয়ে কাজ করল সিরিয়ালকর্মীরা। তাঁদের কথা তুলে ধরল TV9 বাংলা।

দামাল রেমাল দমাতে পারল না, ডবল ইউনিট নিয়ে কাজ সিরিয়াল পাড়ায়, তারপরই দু'দিন ছুটি
রেমালে শুটিং...
| Updated on: May 27, 2024 | 1:10 PM
Share

কলকাতা এবং শহরের সংলগ্ন বহু এলাকায় সারাদিন ধরে চলছে বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। পথেঘাটে গাড়িও কম। কিছু অফিস-কাছারিতে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু যে কোনও কারণেই হোক, বিনোদন জগৎ কিন্তু কাজ থামায় না। শো চলতেই থাকে। নির্দিষ্ট ব্যাঙ্কিং পূর্ণ করতে হয়। ঝড়-জল-বৃষ্টি হোক কিংবা করোনার মতো আবহ অবস্থা, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে চলেন বিনোদন জগতের শিল্পী এবং কলাকুশলীরা। শুক্রবার থেকেই রেড এলার্ট জারি করা হয়েছে রেমালের জন্য। রেমাল ঘূর্ণিঝড় আঁছড়ে পড়বে পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গায়–এমনই সাবধান বাণী দিয়েছিল আবহাওয়া দপ্তর। তাই আগেভাগেই কাজ গুছিয়ে নিয়েছে কিছু বাংলা ধারাবাহিক। পরিস্থিতি বিস্তারিতভাবে জানালেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

TV9 বাংলাকে দিব্যজ্যোতি জানিয়েছেন, “শনিবার রাত থেকেই আমাদের ডবল ইউনিট নিয়ে কাজ হয়েছে। রাতভর শুটিং হয়েছে আমাদের। পর্যাপ্ত ব্যাঙ্কিং করে রাখা হয়েছে আগামী দু’দিনের জন্য। রবিবার এবং সোমবার কেউ শুটিংয়ে আসেনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। আমরা সকলে ছুটি কাটাচ্ছি।”

দিব্যজ্যোতি থেকেই জানা গেল কেবল ‘অনুরাগের ছোঁয়া’ নয়, ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের শুটিংও বন্ধ রয়েছে সোমবার। রবিবার দিন দুপুরের মধ্যে প্যাকআপ হয়ে গিয়েছে এই ধারাবাহিকেরও। দিব্যজ্যোতি বলেছেন, “‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের হিরো রোহনদা (রোহন ভট্টাচার্য) দমদমে থাকে। আমার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র দু’জন খুদে সদস্য সোনা এবং রুপা থাকে হাওড়ায়। এছাড়াও, ইউনিটের অনেকের বাড়ি অনেক দূরে। এই ঝড়ের মধ্যে হাঁটু পর্যন্ত জল টপকে শুটিংয়ে আসা অনেকটাই ঝুঁকিপূর্ণ। ফলে গতকাল এবং আজ আমাদের শুটিং হচ্ছে না।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত