AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অজয়ের সঙ্গে মাখোমাখো প্রেমটা কেন ভেঙে গিয়েছিল মাধুরীর? নায়িকার চোখ থেকে পড়েছিল জল…

Madhuri Dixit Love Story: পাকিস্তান একবার বলেছিল, তারা কাশ্মীর চাইবেন না, যদি মাধুরীকে পেয়ে যায়। এটাই ছিল বলিউড সেনসেশন মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তা। এখনও পর্যন্ত তিনি জ্বলজ্বল করছেন মাঝ আকাশে। কিন্তু জানেন কি, মাধুরীর প্রেমকে সরিয়ে দিয়েছিলেন তাঁর প্রেমিক অজয়...

অজয়ের সঙ্গে মাখোমাখো প্রেমটা কেন ভেঙে গিয়েছিল মাধুরীর? নায়িকার চোখ থেকে পড়েছিল জল...
মাধুরী দীক্ষিত।
| Updated on: Apr 24, 2024 | 4:08 PM
Share

ডঃ নেনের সঙ্গে বিদেশে সুখে সংসার করছেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। তাঁর দুই সন্তানও আছে। দুই ফুটফুটে পুত্র সন্তান। আপামর ভারতীয় দর্শকের হার্টথ্রব তিনি। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যাঁর মাধুরীকে ভাল লাগে না। কিন্তু জানেন কি, এই মাধুরীকে একবার প্রেমে প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছিল। জানলে অবাক হবে সেই প্রেমিকের নাম।

সেই ব্যক্তি বলিউডের কেউ ছিলেন না। তিনি এক ভারতীয় ক্রিকেটার। তবে হ্যাঁ, তাঁকে বলিউডের কিছু ছবিতে অভিনয় করতে দেখা যায়। তাও মাধুরী সাহায্য করেছিলেন বলেই। সেই ক্রিকেট তারকা আবার অসময়ে সরে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সেই তারকার নাম অজয় জাদেজা।

একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে দেখা হয় মাধুরী-অজয়ের। সেই থেকে বন্ধুত্ব তাঁদের মধ্যে। অজয়ের সিনেমার প্রতি আগ্রহ দেখে মোহিত হয়েছিলেন মাধুরী। সেই বন্ধুত্বই পরবর্তীকালে রূপ নেয় প্রেমের। বলি-অন্দরের খবর, মাধুরী নাকি সাংঘাতিক ভালবাসতেন অজয়কে। এতটাই যে তাঁর জন্য সব করতে পারতেন। অজয়ের অভিনয়ে আগ্রহ দেখে তাঁকে কিছু ছবিতে কাজ পাইয়ে দিয়েছিলেন মাধুরী। সেইখানেও অজয় ছাপ রাখতে পারেননি। বক্সঅফিসে হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়ে ছবি।

অজয়ের সঙ্গে প্রেমটা বেশিদিন টেকেনি মাধুরীর। অজয় নিজে কিন্তু তাঁকে প্রত্যাখ্যান করেননি। মাধুরীকে প্রত্যাখ্যান করেছিল অজয়ের পরিবার। গুজরাটের রাজ পরিবারের ছেলে অজয়। সেই রাজ পরিবার চাইত না মাধুরী বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু কেন? একটাই কারণ, মাধুরীর শরীরে ছিল না রাজরক্ত। মহারাষ্ট্রের অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। এই কারণেই অজয় ফিরিয়েছিলেন মাধুরীকে। কত কীই না ঘটে… সত্যি!

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার