AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Tea: মন ভাল থাকে, বলিরেখা কমে! বিশেষ চায়ে লুকিয়ে হাজার সমস্যার সমাধান

Rose Tea: শুধু রোজ খেতে হবে 'চা'। আপনি হয়তো ভাবছেন সে তো প্রতিদিন এমনিই দুবেলা খাচ্ছি। চা খাওয়া মানে দুধ দিয়ে এলাচ দিয়ে চা নয়। পান করতে বিশেষ গোলাপ চা বা 'রোজ' টি।

Rose Tea: মন ভাল থাকে, বলিরেখা কমে! বিশেষ চায়ে লুকিয়ে হাজার সমস্যার সমাধান
| Updated on: Sep 15, 2024 | 12:57 PM
Share

মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শারীরিক স্বাস্থ্যের ওঠা পড়াও। মন খারাপ থাকলে তার প্রভাব পরে আমাদের শরীরেও। কম বয়সে চোখের চারপাশে বলিরেখা, ত্বক নিষ্প্রভ হয়ে পড়া, চোখের তলায় কালচে ছোপ ইত্যাদির কারণ হতে পারে কিন্তু উদ্বেগ। অনেকে এই সমস্যাকে বশে আনতে ধ্যান, যোগচর্চা বা জিমে গিয়ে শরীরচর্চাও করেন। তবে এই সমস্যা কিন্তু দূর হতে পারে খুব সহজে। শুধু রোজ খেতে হবে ‘চা’। আপনি হয়তো ভাবছেন সে তো প্রতিদিন এমনিই দুবেলা খাচ্ছি। চা খাওয়া মানে দুধ দিয়ে এলাচ দিয়ে চা নয়। পান করতে বিশেষ গোলাপ চা বা ‘রোজ’ টি।

গোলাপের চায়ের মধ্যে পলিফেনল্‌স এবং ফ্ল্যাভোনয়েডসের মতো নানা উপাদান। এই বিশেষ উপাদানগুলি আসলে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। এমনকি শরীরের কোষ নষ্ট হওয়া অথবা প্রদাহজনিত সমস্যাও রুখে দিতে পারে।

বিশেষ এই চায়ে আছে ভিটামিন সি। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সংক্রমণজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতেও এই চা বেশ গুরুত্বপূর্ণ। আবার হজমে সমস্যা হলেও গোলাপ ফুলের চা উপকারী। শরীরে জমে থাকা টক্সিন দূর করতেও এই গোলাপের চা বেশ ভাল।

কী ভাবে বানাবেন গোলাপের চা?

একটি পাত্রে জল ফুটতে দিন। জল ফুটে গেলে গ্যাস বন্ধ করে গোলাপের কিছু শুকনো পাপড়ি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিন। কিছুক্ষণ পর ছেঁকে নিয়ে গরম গরম পান করুন এই চা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?