AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lemon Water Drinking Time: শরীর ঠান্ডা রাখতে এই সময়ে লেবুর জল পান করছেন? সাবধান, হতে পারে বড় বিপদ

Lemon Water Drinking Time: আজকাল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও অনেকে খালি পেটে লেবুর জল খান। কিন্তু প্রশ্ন হল লেবুর জল কখন খাওয়াটা জরুরি। সব সময় খেলে কি সমান উপকার পাওয়া যায়? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ভুল সময়ে লেবুর জল খেলে হিতে বিপরীত হতে পারে।

Lemon Water Drinking Time: শরীর ঠান্ডা রাখতে এই সময়ে লেবুর জল পান করছেন? সাবধান, হতে পারে বড় বিপদ
| Updated on: May 02, 2025 | 5:48 PM
Share

গরমকালে শরীর হাইড্রেটেড রাখতে এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক রাখতে লেবুর জল সবচেয়ে বেশি উপকারী পানীয় হিসেবে মনে করা হয়। আগে স্কুল থেকে ফিরলেই মা বাড়িতে ঠান্ডা জল দিয়ে লেবু, চিনি ও নুন মিশিয়ে শরবত করে দিতেন। আবার স্কুলের বাইরের লেবু মেশানো বরফ জল বা সোডার কথা মনে পড়লেই জন্য ফিরে আসে নস্ট্যালজিয়া। শরীরে জলশূন্যতা রোধ করতেও এই লেবুর কোনও বিকল্প নেই। লেবু জল পান করলে শরীর সতেজ থাকে এবং মনও শান্ত হয়।

আজকাল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও অনেকে খালি পেটে লেবুর জল খান। কিন্তু প্রশ্ন হল লেবুর জল কখন খাওয়াটা জরুরি। সব সময় খেলে কি সমান উপকার পাওয়া যায়? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ভুল সময়ে লেবুর জল খেলে হিতে বিপরীত হতে পারে।

লেবু জল কখন পান করা উচিত?

লেবুতে থাকে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ইলেকট্রোলাইট থাকে, যা শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে। তাই গরমে দুর্বলতা বোধ করলে প্রথমেই লেবু জল পান করার পরামর্শ দেওয়া হয়। গরমকালে লেবুর জল কখন পান করা সবচেয়ে উপকারী?

১. সকালে খালি পেটে –

যাঁরা ওজন কমাতে চান বা শরীর ডিটক্স করতে চান, তাঁদের সকালে খালি পেটে লেবুর জল পান করা উচিত। এটি শরীর ভিতর থেকে পরিষ্কার করে এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন হ্রাসে সহায়তা করে।

২. দুপুরের খাবারের পর –

যাঁরা হজম সংক্রান্ত সমস্যায় ভোগেন, তাঁদের দুপুরের খাবারের পরে লেবু জল পান করা উচিত। খাবারের প্রায় ৩০ মিনিট পর এক গ্লাস লেবুর জল খেলে হজম প্রক্রিয়া ভালো হয়।

৩. ওয়ার্কআউটের পর –

ব্যায়ামের পর শরীরের জল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষার জন্য লেবু জল খুবই কার্যকর। এটি তৎক্ষণাৎ শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে।

কখন লেবু জল পান করা উচিত নয়?

রাতে লেবু জল পান করলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এর ফলে অ্যাসিডিটি, অ্যালার্জি বা ঘন ঘন মূত্রত্যাগের সমস্যা হতে পারে। তাই রাতের দিকে লেবু জল পান করা এড়িয়ে চলাই ভালো।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩