AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Census: শিগগিরই শুরু হচ্ছে জনগণনা, জাত জানাতে হবে কি?

Census: রবিবার (১৫ সেপ্টেম্বর), সংবাদ সংস্থা পিটিআই-কে এক সরকারি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই জনগণনা পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার। তবে, কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার যে জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে, তা শেষ পর্যন্ত করা হবে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার।

Census: শিগগিরই শুরু হচ্ছে জনগণনা, জাত জানাতে হবে কি?
জাতভিত্তিক হবে কি জনগণনা? এখনও সিদ্ধান্তহীন মোদী সরকারImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 16, 2024 | 8:48 AM
Share

নয়া দিল্লি: ১৮৮১ সাল থেকে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় ভারতে। ২০২১ সালেও জনগণনা হওয়ার কথা ছিল। তার জন্য তথ্য সংগ্রহের কাজ ২০২০-র ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড -১৯ মহামারী সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল। তারপর থেকে ৪ বছর কেটে গেলেও, এখনও সেই জনগণনার কাজ শুরু করা যায়নি। তবে, এবার শিগগিরই সেই কাজ শুরু হতে চলেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর), সংবাদ সংস্থা পিটিআই-কে এক সরকারি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই জনগণনা পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার। তবে, কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার যে জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে, তা শেষ পর্যন্ত করা হবে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার। সরকারি সূত্রটি জানিয়েছে, জনগণনার তথ্য সংগ্রহের ফর্মে জাতির কলাম অন্তর্ভুক্ত করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে।

দীর্ঘিন ধরেই ২০২১-এর জনগণনার তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দেশের মানুষ। গত বছরই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হয়েছে। তার শতাংশের হিসেবের জন্য জনগণনা প্রয়োজন। এছাড়া, সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান নেই বলে আপাতত, মোদী সরকার বিভিন্ন নীতিই প্রণয়ন হচ্ছে ২০১১ সালের জনগণনার তথ্যের ভিত্তিতে। ভর্তুকিও বরাদ্দ করা হচ্ছে ওই পুরোনো তথ্য অনুযায়ী।

জানা গিয়েছে, সম্পূর্ণ জনগণনা এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর আপডেট করার জন্য আনুমানিক ১২,০০০ কোটি টাকা খরচ হবে। এইবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে। এর ফলে নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন। সরকারী গণনাকারীদের মাধ্যমে তথ্য না দিয়ে, যারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে চান, তাদের জন্য এনপিআর বাধ্যতামূলক হবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?