AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Festival of India Live: দেবীর আরাধনা, সঙ্গে গানবাজনা-হুল্লোড়ের আসর, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় কী কী চমক থাকছে?

Festival of India 2026 Live Updates: দিল্লিতেও সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে টিভি৯-এর ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া সিজন ৪’ শুরু হয়ে গিয়েছে। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে।

Festival of India Live: দেবীর আরাধনা, সঙ্গে গানবাজনা-হুল্লোড়ের আসর, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় কী কী চমক থাকছে?
সূচনা হল ফেস্টিভাল অব ইন্ডিয়ার।Image Credit: TV9 বাংলা
| Updated on: Oct 16, 2026 | 1:47 PM
Share

LIVE NEWS & UPDATES

  • 16 Oct 2026 01:47 PM (IST)

    কবে কবে কী কী অনুষ্ঠান হবে?

    • ১৯ অক্টোবর (সোমবার), সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নিজামী ব্রাদার্স, সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত সৌরভ শোরে এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে ভেরোনিকা সঙ্গীত পরিবেশন করবেন।
    • শেষ দিন, ২০ অক্টোবর (মঙ্গলবার), সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত গায়িকা ফালিতা তাঁর কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন।
    • এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত মেহফিল-এ-খাস এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে নীতীশ গুলিয়ানি সঙ্গীত পরিবেশন করবেন।
  • 16 Oct 2026 01:44 PM (IST)

    কী কী থাকছে?

    • এই উৎসবে দুর্গাপূজা ও ডান্ডিয়া নাইটস-এর পাশাপাশি থাকবে অসংখ্য লাইভ পারফরম্যান্স।
    • রাফতার থেকে শুরু করে নিজামী বন্ধু -বিভিন্ন র‍্যাপারদের পারফর্ম করতে দেখা যাবে।
    • হনুমান অংশ-এর শ্রেয়াসও ডান্ডিয়া নাইটস-এর একটি অংশ হবেন।
    • ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২০ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন।
    • ১৮ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রখ্যাত পাঞ্জাবি গায়ক বিপি সিং তাঁর সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন।
    • এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত ব্লকবাস্টার সিনেমা ‘হনুমান অংশ’-এর টাইটেল ট্র্যাকে কণ্ঠ দেওয়া সঙ্গীতশিল্পী শ্রেয়াস ধর্মধিকারী দর্শকদের বিনোদন দেবেন।
    • রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিজে শিবাল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
  • 16 Oct 2026 01:43 PM (IST)

    শুরু হল ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া

    • টিভি৯ নেটওয়ার্ক নিয়ে এসেছে বহু প্রতীক্ষিত ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। এটি চতুর্থ বর্ষ।
    • দিল্লিতে মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে দুর্গাপুজো হচ্ছে।
    • তার সঙ্গে সঙ্গীত, উৎসব, খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাঁচদিনব্যাপী উদযাপন চলবে।
    • ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। যারা এই সময়ে নিজের শহরে থাকতে পারছেন না, তাদের মন খারাপের কারণ নেই। দিল্লিতেও সাড়ম্বরে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। আয়োজন করেছে টিভি৯ নেটওয়ার্ক। দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে টিভি৯-এর ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া সিজন ৪’ শুরু হয়ে গিয়েছে।  ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই পাঁচ দিনব্যাপী উৎসবে বিশাল আয়োজন করা হয়েছে। দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশের সংস্কৃতি, শিল্পকলা এবং বিনোদনের এক অপূর্ব মেলবন্ধন ঘটবে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। দর্শনার্থীদের জন্য বিভিন্ন রাজ্যের খাবার চেখে দেখার এবং কেনাকাটার সুযোগ পাবেন। বিনোদনের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। ১৬ অক্টোবর বলিউড গায়িকা হর্ষদীপ কৌর এবং ১৭ অক্টোবর র‍্যাপার রাফতার সঙ্গীত পরিবেশন করবেন।

Published On - Oct 16,2026 1:40 PM

Follow Us