AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিকা রেজিস্ট্রেশনের নিয়মে বদল, সহজে ভ্যাকসিন দিতে বিকল্প ব্যবস্থা কেন্দ্রের

কেন্দ্র জানিয়েছে সরকারি ও বেসরকারি দুই ধরনের টিকাকরণ কেন্দ্রেই অন সাইট রেজিস্ট্রেশন চালু করতে পারে রাজ্যগুলি।

টিকা রেজিস্ট্রেশনের নিয়মে বদল, সহজে ভ্যাকসিন দিতে বিকল্প ব্যবস্থা কেন্দ্রের
ফাইল চিত্র।
| Updated on: May 24, 2021 | 3:12 PM
Share

নয়া দিল্লি: ৪৫ ঊর্ধ্বদের জন্য কো-উইন (Co Win) বাদেও ‘ওয়াক ইন’ রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল কেন্দ্র। তবে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের সেই সুযোগের বাইরে রেখেছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য টিকা পাওয়ার একমাত্র উপায় ছিল কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন। তবে এ বার কম বয়সীদেরও ওয়াক ইন রেজিস্ট্রেশনের আওতায় আনল কেন্দ্র।

বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়েছে, অনলাইনে রেজিস্ট্রেশন করেও কেউ কেউ টিকা নিতে আসছেন না। ফলস্বরূপ নষ্ট হচ্ছে করোনা টিকা। তাই ‘ওয়াক ইন’ পদ্ধতিকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রেও অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘অন সাইট’ রেজিস্ট্রেশন নির্ভর করবে রাজ্য সরকারের ওপর। স্থানীয় বিষয় বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।

কেন্দ্র জানিয়েছে সরকারি ও বেসরকারি দুই ধরনের টিকাকরণ কেন্দ্রেই অন সাইট রেজিস্ট্রেশন চালু করতে পারে রাজ্যগুলি। দেশে প্রবল টিকা সঙ্কট। পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই রাজ্যগুলিতে। একাধিক রাজ্যে থমকে গিয়েছে টিকাকরণ। এই পরিস্থিতিতে একাধিক রাজ্য বিদেশি নির্মাতা সংস্থার দ্বারস্থ হলেও টিকার ব্যবস্থা করতে পারেনি। কেন্দ্র বারবার জানিয়েছে পর্যাপ্ত টিকা জোগাতে যা যা করণীয় সব করছে তারা। কিন্তু চাহিদা মতো মিলছে না টিকা।

আরও পড়ুন: ইচ্ছে থাকলেও উপায় নেই, সরাসরি রাজ্যকে টিকা দিচ্ছে না বিদেশি নির্মাতারা

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ