AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan War Live: ফের ব্ল্যাকআউট দেশের একাধিক জায়গা!

| Edited By: | Updated on: May 11, 2025 | 7:40 AM
Share

India Pakistan War Live: অপারেশন সিঁদুরের পর তিনদিন কেটে গিয়েছে। সাধারণ মানুষের উপর হামলার চেষ্টা থামাচ্ছে না পাকিস্তান। একের পর এক পাক ড্রোন ধ্বংস করছে ভারত। শুক্রবার রাতে উচিৎ জবাব দিয়ে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতেও আঘাত করেছে ভারত।

India Pakistan War Live: ফের ব্ল্যাকআউট দেশের একাধিক জায়গা!
একাধিক জায়গা ব্ল্যাক আউটImage Credit: Tv9 Bangla

শুক্রবার রাত থেকে জম্মু শহরের মধ্যে লাগাতার শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। কয়েকটি জায়গায় কালো ধোঁয়া দেখা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে। জম্মু, শ্রীনগর, জয়সলমের থেকে অমৃতসর- সর্বত্র দেখা গিয়েছে ড্রোন হামলার চেষ্টা। জবাব দিতে মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ডেরায় গোলাবর্ষণ করে ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 May 2025 07:39 PM (IST)

    সিন্ধুর জল পাবে পাকিস্তান?

    পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, তা শর্তসাপেক্ষ। এই সংঘর্ষ বিরতির জন্য সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও পরিবর্তন আসবে না। অর্থাৎ ভারত-পাকিস্তানের মধ্যে আপাতত সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে।

  • 10 May 2025 06:24 PM (IST)

    আজ বিকাল পাঁচটা থেকে সংঘর্ষ বিরতি, ঘোষণা বিদেশ সচিবের

    শনিবার বিকালে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন –

    • দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের DGMO তরফে ভারতের DGMO-কে একটি ফোন করা হয়।
    • ফোনালাপে ভারতের কাছে সংঘর্ষ বিরতির জন্য আর্জি রাখে পাকিস্তান। তাতে সম্মতি জানায় ভারত।
    • আজ বিকাল পাঁচটা থেকে জল, স্থল, আকাশ-সমস্ত পথে সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় দুই দেশ।
    • আগামী ১২ তারিখ অর্থাৎ সোমবার এই প্রসঙ্গে দুপুর ১২টা নাগাদ কথা বলবেন দুই দেশের DGMO-রা।
  • 10 May 2025 06:12 PM (IST)

    সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান

    সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান। আমেরিকার মধ্যস্থতায় দুই দেশ অবিলম্বে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।

  • 10 May 2025 04:28 PM (IST)

    পরমাণু হামলার ছক কষছে পাকিস্তান?

    এবার কি পরমাণু হামলার পরিকল্পনাও করছে পাকিস্তান?   শনিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠক ডাকেন ন্যাশনাল কমান্ড অথারিটির। এরাই পাকিস্তানের পরমাণু অস্ত্র দেখভালের দায়িত্বে রয়েছে।

  • 10 May 2025 02:38 PM (IST)

    বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে সোনার কেল্লা

    সকালে আট আটবার বিস্ফোরণের শব্দ শোনা গেল জয়সলমেরে। তবু আত্মবিশ্বাসী রামগড়ের বাসিন্দারা। আন্তর্জাতিক সীমানার কাছে ওই এলাকা পর্যন্তই যেতে দিচ্ছে বিএসএফ। সেই গ্রামেই শনিবার লাগাতার বিস্ফোরণের শব্দ। গ্রামের বাজার থেকে স্কুল-কলেজ সব বন্ধ। তাঁরা বলছেন, সবাই মিলে লড়ে নেব, আত্মবিশ্বাসী গ্রামবাসীরা।

  • 10 May 2025 01:39 PM (IST)

    উচ্চপর্যায়ের মিটিং চলছে প্রধানমন্ত্রীর বাসভবনে

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে উচ্চপর্যায়ের বৈঠক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত রয়েছেন, চিফ অব ডিফেন্স স্টাফ, রয়েছেন তিন বাহিনীর প্রধানও।

  • 10 May 2025 11:18 AM (IST)

    পাক হামলায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি

    অ্য়াডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের মৃত্যু হয়েছে পাক হামলায়। নাম রাজকুমার থাপা। ফিরোজপুর, জলন্ধরে অনেক ক্ষতি হয়েছে। ভারতীয় মিসাইল আফগানিস্তানে কোনও আঘাত করেনি।

  • 10 May 2025 11:13 AM (IST)

    পাকিস্তান কোনও বায়ুসেনাঘাঁটি ধ্বংস করেনি: সেনা

    পাকিস্তান যে ভারতের বায়ুসেনাঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে, তা ভুল। ছবি দেখিয়ে উল্লেখ করল সেনাবাহিনী। সিরসা, উধমপুর সহ সব ঘাঁটিই অক্ষত আছে। পাকিস্তান বারবার মিথ্যা কথা বলছে বলে উল্লেখ করলেন বিদেশ সচিব।

  • 10 May 2025 10:56 AM (IST)

    অস্ত্রভাণ্ডারে আঘাত করার চেষ্টা চলছে: সেনা

    অবন্তীপোরা, শ্রীনগর, উধমপুরে বায়ুসেনা চিকিৎসা কেন্দ্র ও স্কুলকে নিশানা করেছে। আবারও সাধারণ মানুষের হামলা পাকিস্তানের। দ্রুত জবাব দিয়েছে ভারত। অস্ত্রভাণ্ডারে আঘাত করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

  • 10 May 2025 10:54 AM (IST)

    সাংবাদিক বৈঠকে সেনা

    পাকিস্তান যে হামলা করছে, তারই জবাব দিচ্ছে ভারত। এমনটাই জানালেন বিদেশ সচিব।

    কর্নেল সোফিয়া কুরেশি জানালেন, ২৬ জায়গায় হামলার চেষ্টা হয়েছে। বেশিরভাগ জায়গায় তা প্রতিহত করেছে ভারত। তবে উধমপুর, পাঠানকোট, ভাতিন্ডায় কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছেন।

  • 10 May 2025 10:47 AM (IST)

    রাতের পর সকালে ফের মোদী-দোভাল বৈঠক

    শুক্রবার রাতের পর শনিবার সকালে ফের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে মোদীর বাসভবনে পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাতে প্রায় ২৬ জায়গায় হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তারপর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

  • 10 May 2025 09:28 AM (IST)

    সকালে আপ শম্ভু মন্দিরে হামলার চেষ্টা, পৌঁছলেন ওমর আব্দুল্লা

    সকাল ৬টা নাগাদ জম্মুর আপ শম্ভু মন্দিরের কাছে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই ড্রোন ধ্বংস করে দেওয়া হয়। কাছে থাকা একটি বাড়ির ক্ষতি হয়। রাস্তায় থাকা গাড়িগুলিরও ক্ষতি হয়। খবর পেয়ে শনিবার সকালে আপ শম্ভু মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

  • 10 May 2025 09:06 AM (IST)

    বিশ্বকে খোলা চিঠি বালোচিস্তানের

    ভারতের পাশে দাঁড়ানোর জন্য গোটা দেশকে আহ্বান জানিয়েছে বালোচ বিদ্রোহীরা। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে ওই চিঠিতে।

    বিস্তারিত পড়ুন: খান খান পাকিস্তান, বিশ্বকে খোলা চিঠি বালোচিস্তানের

  • 10 May 2025 08:27 AM (IST)

    দুটি পাক যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত!

    কাশ্মীরে মিলল পাক যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুদ্ধবিমান নিয়ে ঢোকার চেষ্টা করেছে পাকিস্তান। তবে এখনও পর্যন্ত ভারত এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

  • 10 May 2025 08:14 AM (IST)

    পঞ্জাবের সিরসায় পড়ে পাক মিসাইলের টুকরো

    রাতে পঞ্জাবের সিরসায় বিস্ফোরণের পর শব্দ পাওয়া গিয়েছে। খাজা খেদা গ্রামের মাঠে পাওয়া গেল পাক মিসাইলের ধ্বংসাবশেষ। শনিবার সকালে সেগুলো দেখতে ভিড় জমে গেল মানুষের। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে বিমান বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

  • 10 May 2025 06:59 AM (IST)

    বন্ধ পাক এয়ারস্পেস

    শুক্রবার ভারতীয় সেনার তরফে অভিযোগ করা হয় যে অসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। তারপরই আকাশসীমা বন্ধ করল ইসলামাবাদ।

    বিস্তারিত পড়ুন: ভারতের ভয়ে এয়ারস্পেস বন্ধ করল পাকিস্তান, আপাতত উড়বে না কোনও বিমান

  • 10 May 2025 06:38 AM (IST)

    ভোর ৫টায় অমৃতসরে ড্রোন হামলার চেষ্টা, শোনা গেল বিস্ফোরণের শব্দ

    অমৃতসরে ভোর ৫টায় বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়। ভোর ৫টায় অমৃতসরে ড্রোন হামলার আরেকটি প্রচেষ্টা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দেয়। সকালে অমৃতসরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল।

  • 10 May 2025 06:21 AM (IST)

    কালো ধোঁয়ায় ঢাকছে জম্মু, পরপর বিস্ফোরণের শব্দ

    জম্মু উধমপুরে শোনা যাচ্ছে ভারী বিস্ফোরণের শব্দ। শহরের মধ্যে আকাশ ঢেকে যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলিতে। জম্মু, পাঠানকোট, শ্রীনগর, উধমপুর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করছে পাকিস্তান। প্রায় প্রতি ২ মিনিট অন্তর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।

  • 10 May 2025 06:19 AM (IST)

    এয়ারস্পেস বন্ধ করল পাকিস্তান

    ভারতের হামলার আশঙ্কায় শেষ পর্যন্ত এয়ারস্পেস বন্ধ করতে বাধ্য হল পাকিস্তান।আপাতত শনিবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ পাকিস্তানি এয়ারস্পেস।

  • 10 May 2025 06:15 AM (IST)

    পাকিস্তানের দাবি, তাদের বায়ুসেনা ঘাঁটিতে ৬টি মিসাইল নিক্ষেপ করেছে ভারত

    পাকিস্তানের দাবি- ভারত ৩টি বিমানঘাঁটি লক্ষ্য করে মোট ৬টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। পাক সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, শোরকোটের রফিকি বায়ুসেনা ঘাঁটি এবং মুরিদ বায়ুসেনা ঘাঁটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

  • 10 May 2025 06:10 AM (IST)

    আপাতত স্থগিত করা হল সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক

    ভোর ৫টা ৪৫ মিনিটেই সাংবাদিক বৈঠক করে বিবৃতি দেওয়ার কথা ছিল সেনাবাহিনীর। কিন্তু আপাতত সেই সাংবাদিক বৈঠক স্থগিত করা হয়েছে। সকাল ১০টায় বিবৃতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

  • 10 May 2025 06:06 AM (IST)

    সকালেও থামছে না বিস্ফোরণ

    রাতভর ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। পাঠানকোট, অমৃতসর থেকে জম্মু সর্বত্র অন্ধকারে শুধুই সাইরেনের শব্দ শোনা যায়। আর দিনের আলো ফোটার পরও থামছে না পাকিস্তান। সকাল থেকেও একাধিক জায়গায় শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ।

Published On - May 10,2025 6:02 AM

Follow Us
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
পরাজয়ের ২৬ দিন পর বাইরে পা রাখলেন অভিষেক, তারপরেই...
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর