AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘাড় ধরে সই করানো হচ্ছে প্রার্থীদের, ভোটের ফলের আগেই কোন সিঁদুরে মেঘ দেখছে উদ্ধব-শরদরা?

Maharashtra Assembly Election 2024: ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই এগিয়ে তারা। এদিকে, ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহা বিকাশ আগাড়ি।

ঘাড় ধরে সই করানো হচ্ছে প্রার্থীদের, ভোটের ফলের আগেই কোন সিঁদুরে মেঘ দেখছে উদ্ধব-শরদরা?
চিন্তায় উদ্ধব ঠাকরে-শরদ পওয়ার।Image Credit: PTI
| Updated on: Nov 23, 2024 | 11:06 AM
Share

মুম্বই: মহারাষ্ট্রে মহারণ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহাযুতি বনাম মহা বিকাশ আগাড়ির। প্রাথমিক গণনাতেই ঝড় তুলছে মহাযুতি। সংখ্যাগরিষ্ঠতা পার করেছে তারা। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই এগিয়ে তারা। এদিকে, ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহা বিকাশ আগাড়ি। ১৬০ জনেরও বেশি প্রার্থীর কাছ থেকেই লিখিয়ে নেওয়া হল লেটার অব সাপোর্ট। বেশ কয়েকজন নির্দল প্রার্থীর থেকেও সমর্থন পত্র জোগাড় করা হয়েছে। কী লেখা আছে এই চিঠিতে?

জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের আগেই মহা বিকাশ আগাড়ি তাদের প্রার্থীদের কাছ থেকে লেটার অব সাপোর্টে সই করিয়ে নিয়েছে। সেই কাগজে লেখা, নির্বাচিত হলে, সরকারকে সমর্থন জানাবে তারা। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর এই লেটার অব সাপোর্ট রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে।

মহা বিকাশ আগাড়ির নেতাদের কথায়, এটা সাধারণ রীতি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতের অভিজ্ঞতা থেকেই সতর্ক হয়েছে আগাড়ি জোট। যেভাবে শিবসেনা ও এনসিপি-কে ভেঙে বিদ্রোহী গোষ্ঠী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে, তাতে আর ঝুঁকি নিতে রাজি নয় আগাড়ি জোট। এবার যদি তারা সরকার গড়তে পারে, তবে নির্বাচিত বিধায়করা যাতে দল ভেঙে অন্য কোনও দলে যোগ দিতে না পারে, তার জন্যই এই কাগজে স্বাক্ষর।

এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১০১টি আসনে প্রার্থী দিয়েছে। শিবসেনা (ইউবিটি) ৯৫টি আসনে, এনসিপি (শরদ পওয়ার) ৮৬টি আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, মহাযুতিতে বিজেপি ১৪৯টি আসনে প্রার্থী দিয়েছিল। শিবসেনা ৮১টি আসনে, অজিত পওয়ারের এনসিপি ৫৯টি আসনে প্রার্থী দিয়েছিল।

Follow Us
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি