AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IIT: আইআইটির হস্টেল রুমে ছাত্রের ঝুলন্ত দেহ, ক্ষোভ ক্যাম্পাসে

IIT: ছাত্রের দেহ উদ্ধারের পর ক্যাম্পাসে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রশ্ন তুলছেন, প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের প্রতি কতটা খেয়াল রাখা হয় তা নিয়েও। মানসিক স্বাস্থ্য সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।  জানা গিয়েছে, নিহত ছাত্র উত্তর প্রদেশের। দেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

IIT: আইআইটির হস্টেল রুমে ছাত্রের ঝুলন্ত দেহ, ক্ষোভ ক্যাম্পাসে
আইআইটিতে ছাত্রমৃত্যু।Image Credit: TV9 Bangla
| Updated on: Sep 10, 2024 | 12:00 PM
Share

গুয়াহাটি: আইআইটির হস্টেল রুম থেকে উদ্ধার হল ছাত্রের দেহ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গুয়াহাটির (আইআইটিজি) ঘটনা। ২১ বছর বয়সি ওই ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে। জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন তিনি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই নিয়ে চলতি বছরে চারজন ছাত্রের মৃত্যু হল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

ছাত্রের দেহ উদ্ধারের পর ক্যাম্পাসে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। প্রশ্ন তুলছেন, প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের প্রতি কতটা খেয়াল রাখা হয় তা নিয়েও। মানসিক স্বাস্থ্য সেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।  জানা গিয়েছে, নিহত ছাত্র উত্তর প্রদেশের। দেহ উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার পর প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, এই ঘটনায় আইআইটিজি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। একইসঙ্গে জানিয়েছে, পড়ুয়াদের জন্য একাধিক কমিটি রয়েছে। কোনও সমস্যা হলে সেইসব কমিটির সঙ্গে যোগাযোগের কথা বলা হয়। ছাত্রবান্ধব পরিবেশে পঠনপাঠনই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। কিন্তু গত ৯ অগস্ট আরও এক ছাত্রের মৃত্য়ু হয়। ২৪ বছর বয়সি ওই ছাত্র এমটেক পড়ুয়া ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু