AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia-Ukraine War: অজিত দোভালের কূটনীতিতেই থামবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ? মাস্টারস্ট্রোক মোদীর

Ajit Doval: সূত্রের খবর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে, শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহেই মস্কো যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

Russia-Ukraine War: অজিত দোভালের কূটনীতিতেই থামবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ? মাস্টারস্ট্রোক মোদীর
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অজিত দোভাল। ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Sep 08, 2024 | 11:07 AM
Share

নয়া দিল্লি: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাবে ভারত? রাশিয়া, ইউক্রেন সহ একাধিক দেশের অনুরোধের পরই বড় পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। সূত্রের খবর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে, শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহেই মস্কো যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সম্প্রতিই রাশিয়া ও ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন সফর থেকে ফেরার পরও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পুতিনও সম্প্রতি ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম উল্লেখ করেছিলেন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের ফোনালাপের পরই সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে মস্কোয় পাঠানো হবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবেন অজিত দোভাল।

সম্প্রতিই রুশ প্রেসিডেন্ট বলেছিলেন ইউক্রেনের সঙ্গে বিরোধ মেটানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারীর কাজ করতে পারে চিন, ভারত ও ব্রাজিল। শনিবার ইটালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনিও বলেছেন যে রাশিয়া-ইউক্রেনের সংঘাত মেটাতে ভারত ও চিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যখন পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ফোনে কথা হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী মন্ত্রকের তরফে বলা হয়েছিল, “ইউক্রেন সফর নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। ফোনালাপে তিনি আলোচনা ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেছিলেন। শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর উপরে জোর দিয়েছিলেন।”

তার আগে ইউক্রেন সফরে গিয়েও প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছিলেন যে ভারত কখনওই নিরপেক্ষ ছিল না। ভারত বরাবরই শান্তির পক্ষে থেকেছে।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী