AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monkey in Supreme Court: সুপ্রিম কোর্টের করিডরে ‘চোর’, চোখের সামনে ‘চুরি’ হতে দেখেও কিছু বললেন না আইনজীবীরা

Monkey in Supreme Court: চোখের সামনে খাবার 'চুরি' হতে দেখেও অবশ্য কিছু বলেননি আইনজীবীরা। বরং অনেকে ভিডিয়ো করতে শুরু করেন। লাঞ্চ বক্সটি খুলতে নানারকম ভাবে চেষ্টা করে বাঁদরটি। কিছুতেই পারছিল না।

Monkey in Supreme Court: সুপ্রিম কোর্টের করিডরে 'চোর', চোখের সামনে 'চুরি' হতে দেখেও কিছু বললেন না আইনজীবীরা
চোখের সামনে 'চুরি', দাঁড়িয়ে দেখলেন আইনজীবীরা
| Updated on: Oct 08, 2024 | 9:13 AM
Share

নয়াদিল্লি: সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন আইনজীবীরা। তাঁদের চোখের সামনেই হচ্ছে ‘চুরি’। কিন্তু, ‘চোর’কে বাধা দিলেন না। বরং কেউ কেউ মোবাইলে ভিডিয়ো করতে শুরু করলেন। এই দৃশ্যই দেখা গেল দেশের শীর্ষ আদালতে। ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু, ‘চোর’কে বাধা দিলেন না কেন আইনজীবীরা? কে এই ‘চোর’?

আসলে সুপ্রিম কোর্টের করিডরে ‘চুরি’ করতে ঢুকেছিল কয়েকটি বাঁদর। সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্জয় হেগড়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ‘বিনা অনুমতিতে’ সুপ্রিম কোর্টের করিডরে ঢুকে পড়েছে কয়েকটি বাঁদর। তার মধ্যে একটি বাঁদর কোর্টরুমের পাশে শেলফে রাখা একটি ব্যাগ তুলে নেয়। ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করে। ব্যাগটি ফেলে দেয় সে।

চোখের সামনে খাবার ‘চুরি’ হতে দেখেও অবশ্য কিছু বলেননি আইনজীবীরা। বরং অনেকে ভিডিয়ো করতে শুরু করেন। লাঞ্চ বক্সটি খুলতে নানারকম ভাবে চেষ্টা করে বাঁদরটি। কিছুতেই পারছিল না। শেষপর্যন্ত বাঁদরটি লাঞ্চ বক্স খুলতে পেরেছিল কি না, ভিডিয়োতে তা আর দেখা যায়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবীর শেয়ার করা ভিডিয়োটি ৫০ হাজার জনের বেশি মানুষ দেখেছেন। অনেকে মজার কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “প্রকাশ্য দিবালোকে সুপ্রিম কোর্টে ছিনতাই। আইনশৃঙ্খলার সমস্যা।” প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লিতে বাঁদরের ‘উৎপাতের’ সমস্যা মেটাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?