PM Narendra Modi: সঙ্কটের সময়ে সকলকে ‘টিম ইন্ডিয়া’ হিসাবে লড়ার বার্তা মোদীর, কালোবাজারি-মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ
PM Narendra Modi: এই সঙ্কটকালীন পরিস্থিতিতে যাতে কালোবাজারি রোখা সম্ভব, সেক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারের স্টক ও বণ্টনে আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে সব স্তরে সুদৃঢ় সমন্বয় রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

নয়া দিল্লি: দেশবাসীকে প্রস্তুত থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে এই সঙ্কটজনক পরিস্থিতি থেকে দেশকে বের করতে সকলকে “টিম ইন্ডিয়া” হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন তিনি। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা, শিল্প ও আমদানি ধারাবাহিকতা বজায় রাখা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এই সঙ্কটকালীন পরিস্থিতিতে যাতে কালোবাজারি রোখা সম্ভব, সেক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারের স্টক ও বণ্টনে আগাম পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপরেও জোর দিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করতে সব স্তরে সুদৃঢ় সমন্বয় রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
নৌপরিবহন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং সমুদ্র উপকূলবর্তী অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সীমান্ত ও উপকূলবর্তী রাজ্যগুলিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। ভুল তথ্য ও গুজব ছড়ানো নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে জ্বালানির উপর এক্সাইজ শুল্ক কমানো এবং রাজ্যগুলিতে বাণিজ্যিক এলপিজি বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানান বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাদের রাজ্যগুলিতে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত সরবরাহ থাকায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান কয়েকজন মুখ্যমন্ত্রী।
ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক।
