AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: এ কী অনর্থ! গুণ্ডিচায় রথ থেকে নামার সময় পড়ে গেল বলভদ্রের মূর্তি, আহত ৭

Puri Rath Yatra: মাসির বাড়ি গুণ্ডিচায়  রথ পৌঁছনোর পর 'পাহণ্ডি' আচার পালন করা হচ্ছিল। সেবায়েতরা একে একে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর মূর্তি দোলাতে দোলাতে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই পিছলে পড়ে যায় বলভদ্রের মূর্তি।

VIDEO: এ কী অনর্থ! গুণ্ডিচায় রথ থেকে নামার সময় পড়ে গেল বলভদ্রের মূর্তি, আহত ৭
এভাবেই পড়ে যায় বলভদ্রের মূর্তি।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 11:24 AM
Share

পুরী: রথযাত্রায় ঘোর বিপত্তি। রথ থেকে পড়ে গেলেন বলভদ্র। পুরীর মন্দির থেকে মাসির বাড়ি গুণ্ডিচায় পৌঁছতেই ঘটল বিপত্তি। রথ থেকে নামাতে গিয়ে পড়ে গেল বলরাম দেবের বিশালাকার কাঠের মূর্তি। নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন সেবায়েত। আহত কমপক্ষে ৭ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বলরাম দেবের মূর্তি পড়ে যাওয়ায় ভীত ভক্তরা। ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।

মঙ্গলবার বিকেলে গুণ্ডিচা মন্দিরের আদপ মণ্ডপে নিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। মাসির বাড়ি গুণ্ডিচায়  রথ পৌঁছনোর পর ‘পাহণ্ডি’ আচার পালন করা হচ্ছিল। সেবায়েতরা একে একে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর মূর্তি দোলাতে দোলাতে মন্দিরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই পিছলে পড়ে যায় বলভদ্রের মূর্তি।

পুরী প্রশাসন সূত্রে খবর, অতিরিক্ত বৃষ্টির কারণে বলরাম দেবের রথ ‘তালধ্বজে’র বিভিন্ন অংশ পিছল হয়ে গিয়েছিল। রথ থেকে যখন বলভদ্রের মূর্তি নিয়ে গুন্ডিচা মন্দিরে তোলা হচ্ছিল, তখনই আচমকা সেবায়েতরা পিছলে পড়ে যান রথের উপর থেকেই। তাঁদের হাতেই ধরা ছিল বলভদ্রের মূর্তিটি। সেটিকে নিয়েই রথের উপর থেকে নিচে পড়েন তারা।

ভিড়ে ঠাসা ওই অংশে হইচই পড়ে যায়। প্রথমে মূর্তিটিকে তোলা হয়, তারপর সেই মূর্তির তলায় চাপা পড়ে থাকা সাতজন সেবায়েতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের গুরুতর আঘাত লেগেছে বলে পুরী প্রশাসন সূত্রে খবর।

যদিও বাকি দুটি রথ থেকে জগন্নাথ দেব এবং সুভদ্রার মূর্তি নিরাপদভাবেই গুণ্ডিচা মন্দিরের তোলা গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

ইতিহাসে প্রথমবার এই ধরনের ঘটনা ঘটল বলে পুরী প্রশাসন সূত্রে খবর। দুর্ঘটনার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ওড়িশার আইনমন্ত্রী পার্থিরাজ হরিচন্দনকে অবিলম্বে পুরী যাওয়ার নির্দেশ দেন তিনি। আহত সেবায়েতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?