AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাপুস নয়নে কাঁদছে, কেউ ভয়ে কাঁটা! নামকরা স্কুলে সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড, ছুটে এল পুলিশ

Bomb Threat: পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একটি স্কুলে বোমা রেখে দেওয়ার হুমকি এসেছে। ইমেইলে লেখা ছিল যে গতকাল স্কুলে বোমা রাখা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে কিছু পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ করা হচ্ছে। 

হাপুস নয়নে কাঁদছে, কেউ ভয়ে কাঁটা! নামকরা স্কুলে সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড, ছুটে এল পুলিশ
চলছে তল্লাশি।Image Credit: ANI
| Updated on: Aug 02, 2024 | 11:17 AM
Share

নয়া দিল্লি: সকালে সবে স্কুলে ঢুকেছে পড়ুয়ারা। ক্লাস শুরু হবে, হঠাৎ স্কুলে এল একটি মেইল। আর তারপরই হুলুস্থুল। সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হল স্কুল। আতঙ্কে কাটা পড়ুয়া-অভিভাবকরা। খবর এসেছে, স্কুলে বোমা রাখা রয়েছে, উড়িয়ে দেওয়া হবে গোটা স্কুল। এই ইমেইল পেতেই সঙ্গে সঙ্গে ফাঁকা করে দেওয়া হল দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার একটি বেসরকারি স্কুল। এখনও চলছে তল্লাশি।

জানা গিয়েছে, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকার একটি স্কুলে উড়ো ইমেইল আসে। সেই ইমেইলে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা আছে। স্কুল কর্তৃপক্ষ এই মেইল পেতেই সকালে স্কুল ফাঁকা করে দেওয়া হয়। পড়ুয়াদের বের করে আনা হয়। স্কুলে এখনও চলছে তল্লাশি।

দিল্লি পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গ্রেটার কৈলাশ এলাকার একটি স্কুলে বোমা রেখে দেওয়ার হুমকি এসেছে। ইমেইলে লেখা ছিল যে গতকাল স্কুলে বোমা রাখা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তে কিছু পাওয়া যায়নি। আইনি পদক্ষেপ করা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লি-এনসিআরের ১৫০টি স্কুলে বোমা রাখার উড়ো হুমকি আসে। সেই সময় তদন্তে জানা যায়, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে পাঠানো হয়েছিল। এবারের ইমেইলটিও বুদাপেস্ট থেকেই এসেছে বলে খবর। আইপি অ্যাড্রেস ট্রাক করে ইমেইলের উৎস চিহ্নিত করা হয়েছে। দিল্লি পুলিশ শীঘ্রই বুদাপেস্টের সঙ্গে যোগাযোগ করবে বলে জানা গিয়েছে।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?