AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Biometric voting in India: আঙুলের ছাপ এবং চোখের মণি বায়োমেট্রিক করার পরেই কি মিলবে ভোটের সুযোগ? সুপ্রিম কোর্টে মামলা

Supreme Court biometric voting plea: চলতি নির্বাচনে না হলেও আগামী লোকসভা নির্বাচন বা অন্যান্য বিধানসভা নির্বাচনে এই নিয়ম চালু করা যায় কিনা তা খতিয়ে দেখে কমিশনকে হলফনামা জমা দিতে হবে।শুনানি পর্বে প্রধান বিচারপতি জানান, এই নিয়ম চালু করতে হলে আইনের পরিবর্তন প্রয়োজন এবং বিরাট খরচ সাপেক্ষ।

Biometric voting in India: আঙুলের ছাপ এবং চোখের মণি বায়োমেট্রিক করার পরেই কি মিলবে ভোটের সুযোগ? সুপ্রিম কোর্টে মামলা
সুপ্রিম কোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 1:34 PM
Share

নয়া দিল্লি:  এবার আঙুলের ছাপ এবং চোখের মনি বায়োমেট্রিক করার পরেই কি মিলবে ভোটের সুযোগ? ভুয়ো ভোট রুখতে এবার বুথে আঙুলের ছাপ এবং চোখের মনি বায়োমেট্রিক করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে পিটিশন ফাইল করলেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এ বিষয়ে কমিশন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ।

চলতি নির্বাচনে না হলেও আগামী লোকসভা নির্বাচন বা অন্যান্য বিধানসভা নির্বাচনে এই নিয়ম চালু করা যায় কিনা তা খতিয়ে দেখে কমিশনকে হলফনামা জমা দিতে হবে।শুনানি পর্বে প্রধান বিচারপতি জানান, এই নিয়ম চালু করতে হলে আইনের পরিবর্তন প্রয়োজন এবং বিরাট খরচ সাপেক্ষ।

আইনজীবী উপাধ্যায় বলেন, এই নিয়ম বাস্তবায়িত করার ক্ষমতা কমিশনের আছে।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ: এটা ক্ষমতার ইস্যু নয়। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ,  এই পরিকাঠামো তৈরি করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ এবং এর জন্য বিদ্যমান নির্বাচনী আইনের সংশোধন প্রয়োজন। অন্যদিকে, আবেদনকারী আইনজীবীর দাবি, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে এই ক্ষমতা কমিশনের হাতেই রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের এই জনস্বার্থ মামলাটি মূলত আধার কার্ডের তথ্যকে ভোটার তালিকার সঙ্গে যুক্ত করে প্রতিটি বুথে বায়োমেট্রিক যাচাইকরণের ওপর জোর দিয়েছে।

Follow Us
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?