AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asaduddin Owaisi: ‘মুসলিমদের উপরে নৈতিকতা আরোপের কোনও অধিকার নেই’, CAA নিয়ে সুর চড়ালেন ওয়েইসি

WITT Satta Sanmelan: সিএএ প্রসঙ্গে হায়দরাবাদের সাংসদ বলেন, "পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আসা বা তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু এই আইন আসার আগে কি সীমান্তের ওপার থেকে কেউ ভারতে আসত না?"

Asaduddin Owaisi: 'মুসলিমদের উপরে নৈতিকতা আরোপের কোনও অধিকার নেই', CAA নিয়ে সুর চড়ালেন ওয়েইসি
TV9 নেটওয়ার্কের সত্তা সম্মেলনে আসাদউদ্দিন ওয়েইসি।Image Credit: TV9 Network
| Updated on: Feb 27, 2024 | 6:30 PM
Share

নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সত্তা সম্মেলনে মুখ খুললেন হায়দরাবাদের “ভাইজান” আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আয়োজন করেছে “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” (What India Thinks Today) কনক্লেভের। সেই কনক্লেভের শেষদিনেই, সত্তা সম্মেলনে অংশ নিয়ে এআইএমআইএম(AIMIM)-র প্রধান আসাদউদ্দিন ওয়েইসি জানান, কেন তিনি সিএএ(CAA)-র বিরোধিতা করেন?

সিএএ প্রসঙ্গে হায়দরাবাদের সাংসদ বলেন, “পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আসা বা তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু এই আইন আসার আগে কি সীমান্তের ওপার থেকে কেউ ভারতে আসত না? বলা হচ্ছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসের পর কেউ এলে, তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে না। আমাদের দেশে দীর্ঘমেয়াদি ভিসার নিয়ম ব্যবস্থা রয়েছে। তারপর সেই ভিসা থেকে নাগরিকত্বও দেওয়া হয়। বিজেপি বলছে, এর আগে এমন কোনও নিয়মই ছিল না।”

তিনি আরও বলেন, “শুধু সিএএ দেখলেই হবে না, এর সঙ্গে এনআরসি, এনপিআর-কেও দেখতে হবে। আপনারা জনসুমারি করেন না। এনআরসি যখন হবে, তখন বলা হবে ঠাকুর্দার জন্ম সার্টিফিকেট আনো। আধার কার্ডে কী লেখা আছে, পড়েছেন? তাতে লেখা আছে, এটা নাগরিকত্বের প্রমাণ নয়। দেশে কতজনের কাছে পাসপোর্ট আছে? মাত্র ৫ শতাংশ। সিএএ থেকে ধর্মের অংশটি বাদ দিন, তাহলে আমাদের কোনও সমস্যা থাকবে না। ধর্মের ভিত্তিতে আইন বানানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে এনআরসি হয়েছে অসমে। সেখানে হিমন্ত বিশ্ব শর্মার মন মতো মুসলিমের সংখ্য়া আসেনি। তাই উনি মানছেন না। সিএএ ধর্মের ভিত্তিতে বানানো হয়েছে, এটা ভুল। সিএএ-কে এনসিআর, এনপিআরের সঙ্গে জুড়ে দেখুন, বুঝতে পারবেন।”

কেন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এই কথা বলেন? এর জবাবে ওয়েইসি বলেন, “কেন বলব না। পণ্ডিত নেহরুর সময়ে কতজনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল জানেন? বিজেপির কোনও অধিকার নেই মুসলিমদের উপরে নৈতিকতা আরোপ করার। মুসলিম মেয়েদের বাবা ও স্বামীর সম্পত্তিতে অধিকার রয়েছে।”

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ