SIR: বাংলার এসআইআরে ভিনরাজ্য় থেকে আসছেন ২০০ বিচারক
নির্দেশ অনুযায়ী নিয়োগ হলেও দেখা যায়, কাজের জন্য তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়ে আসতে হবে। এরপরই বিচারক চেয়ে চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

কলকাতা: দেশের অন্যান্য রাজ্যের থেকে বাংলার এসআইআর প্রক্রিয়ার অনেক ব্যতিক্রম রয়েছে। গোটা দেশে যেমনটা হয়নি, তেমনভাবেই এসআইআর চলছে রাজ্যে। সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়ো করা হয়েছে বাংলায়। ইতিমধ্যেই গোটা রাজ্যের এমন ৫৩২ জন বিচারককে নথি পুনর্যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়েছে। তবে, তাতেও কাজ সম্পূর্ণ হচ্ছে না। এবার ভিনরাজ্য থেকে আসছে বিচারক।
জেলা জজদের জুডিশিয়াল অফিসার হিসেবে নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ হলেও দেখা যায়, কাজের জন্য তা যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়ে আসতে হবে। এরপরই বিচারক চেয়ে চিঠি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
সুপ্রিম নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে। ইতিমধ্যেই দফায় দফায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। আর এবার ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে ১০০ জন করে মোট ২০০ জন বিচারপতি চাওয়া হয়েছে।
বর্তমানে ৫৩২ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে। তার মধ্যে এ রাজ্যে ২৭৩ জন কাজ শুরু করতে পেরেছেন। এবার আরও ২০০ জন এলে, একসঙ্গে ৭০০-র বেশি বিচারক কাজ শুরু করবে, তাতে কাজের গতি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
