AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ঠিক কবে হবে ভোট ঘোষণা, কত দফায় ভোট বঙ্গে?

WB Assembly 2026: সব মিলিয়ে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে এসআইআর-এর প্রক্রিয়া।  কমিশন সূত্রে খবর, ১৪ মার্চ তথা মার্চের তৃতীয় সপ্তাহের আগে বাংলায় ভোট ঘোষণা হবে না। সে ক্ষেত্রে ভোট শুরু হবে এপ্রিলে তৃতীয় সপ্তাহে। এদিকে, আগামী ৭ মে শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ।

Election Commission: ঠিক কবে হবে ভোট ঘোষণা, কত দফায় ভোট বঙ্গে?
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 4:39 PM
Share

কলকাতা: বাংলায় এসআইআর প্রায় শেষের পথে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। আর তারপরই ভোটের কাউন্টডাউন শুরু। তবে মার্চ মাসের শুরুতে কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব হবে? এই নিয়েই বেড়েছে জল্পনা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করা হলেও তারপরও কাজ বাকি থাকবে। আর সেই জটিলতা না মিটলে ভোট শুরু হওয়া সম্ভব নয়।

কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ঠিকই, তবে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এছাড়া প্রশানসিক কাজ এখনও অনেক বাকি আছে। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কাজও হয়নি এখনও। আধিকারিকদের বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। ফলে, ভোট ঘোষণার আগে সেইসব কাজ শেষ করতে হবে।

সব মিলিয়ে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে এসআইআর-এর প্রক্রিয়া।  কমিশন সূত্রে খবর, ১৪ মার্চ তথা মার্চের তৃতীয় সপ্তাহের আগে বাংলায় ভোট ঘোষণা হবে না। সে ক্ষেত্রে ভোট শুরু হবে এপ্রিলে তৃতীয় সপ্তাহে। এদিকে, আগামী ৭ মে শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ। তার আগেই গোটা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩ থেকে ৪ দফায় ভোট হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন পুরোটা জানত। আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এত তাড়াহুড়োর মধ্যে যে এটা সম্ভব নয়, তা আগেই বোঝা উচিৎ ছিল।”

কলকাতার পাসপোর্ট অফিসেও হুমকি মেইল, একের পর এক পোস্ট অফিসে বোমাতঙ্ক
কলকাতার পাসপোর্ট অফিসেও হুমকি মেইল, একের পর এক পোস্ট অফিসে বোমাতঙ্ক
কলকাতায় তৃণমূলের প্রার্থীদের বিরাট বদল, কে কে টিকিট পাবেন না এবার?
কলকাতায় তৃণমূলের প্রার্থীদের বিরাট বদল, কে কে টিকিট পাবেন না এবার?
রাস্তা কম, গর্ত বেশি! এই রাস্তায় গেলে নাড়িভুড়ি হজম হয়ে যাবে...
রাস্তা কম, গর্ত বেশি! এই রাস্তায় গেলে নাড়িভুড়ি হজম হয়ে যাবে...
'দরকারে বলিদান...', বামেদের সঙ্গে জোট নিয়ে কী বললেন নওশাদ?
'দরকারে বলিদান...', বামেদের সঙ্গে জোট নিয়ে কী বললেন নওশাদ?
মিউজিক্যাল চেয়ার খেলছে তৃণমূল, তাই স্কুলে বাজল ডিজে!
মিউজিক্যাল চেয়ার খেলছে তৃণমূল, তাই স্কুলে বাজল ডিজে!
১৮ ডিগ্রিতে নামল পারদ, বৃষ্টি হতেই আবার ফিরছে শীত?
১৮ ডিগ্রিতে নামল পারদ, বৃষ্টি হতেই আবার ফিরছে শীত?
লুকিয়ে বহু লোকের নাম বাদ দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
লুকিয়ে বহু লোকের নাম বাদ দিয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ঘাড় থেকে নামছে না SIR, বাংলায় 'সময়ে' ভোট নিয়েও জল্পনা জারি
ঘাড় থেকে নামছে না SIR, বাংলায় 'সময়ে' ভোট নিয়েও জল্পনা জারি
দেড় বছর পর ফের দুই বাংলাকে মেলাল মৈত্রী বাস পরিষেবা
দেড় বছর পর ফের দুই বাংলাকে মেলাল মৈত্রী বাস পরিষেবা
'বিজেপিই জিতবে', আত্মবিশ্বাসী পদ্ম শিবির, কী বলছেন নেতারা?
'বিজেপিই জিতবে', আত্মবিশ্বাসী পদ্ম শিবির, কী বলছেন নেতারা?