AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Cabinet: কে কে পাচ্ছেন মন্ত্রিত্ব? ফোন পেয়ে দিল্লি যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি, তালিকায় শান্তনুও: সূত্র

New Cabinet: প্রসঙ্গত, এবারে তমলুক থেকে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। যদিও ভোটের রেজাল্ট বের হতে দেখা যায় হার মানতে হয়েছে দেবাংশুকে।

New Cabinet: কে কে পাচ্ছেন মন্ত্রিত্ব? ফোন পেয়ে দিল্লি যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি, তালিকায় শান্তনুও: সূত্র
বাড়ছে জল্পনা Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 09, 2024 | 10:53 AM
Share

কলকাতা: কে পাবেন মন্ত্রিত্বের স্বাদ? কার ভাগ্যে ছিঁড়বে শিকে? দেখা যাবে কোন কোন নতুন মুখ? বাংলা থেকে ক্যাবিনেটে জায়গা পাবেন কারা? কার কাছে এল ফোন? মোদীর শপথগ্রহণ পর্ব যত এগিয়ে আসছে ততই বাড়ছে জল্পনা। এদিকে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার থেকে অভিজিৎ গাঙ্গুলী, বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থীদের নিয়ে তুঙ্গে চর্চা। সূত্রের খবর, ইতিমধ্যেই ফোন এসে গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। যাচ্ছেন দিল্লি। আগেই শোনা গিয়েছিল মোদী ক্যাবিনেটে আইনমন্ত্রীর পদ পেতে পারেন অভিজিৎ। যদিও শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয় না কিনা এখন সেটাই দেখার। 

প্রসঙ্গত, এবারে তমলুক থেকে দাঁড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা তাঁর বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। যদিও ভোটের রেজাল্ট বের হতে দেখা যায় হার মানতে হয়েছে দেবাংশুকে। তারপর থেকে অভিজিতের মন্ত্রিত্ব নিয়ে জল্পনা আরও তীব্র হয়। তবে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, ইতিমধ্যেই বাংলার আরও এক নবনির্বাচিত সাংসদের কাছে এসে গিয়েছে ফোন। সূত্রের খবর, ফোন পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তারপর থেকেই তাঁর মন্ত্রী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, যাঁরা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন তাঁদের সরাসরি ফোন করছেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসার কথা। এদিকে শান্তনু ঠাকুরের কাছে ফোন এলেও কে তাঁকে ফোন করেছেন তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, আগের দফায় শান্তনু ছিলেন জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে। এবার যদি তিনি মন্ত্রিত্ব পান তাহলে তাঁর হাতে কোন দফতর যায় সেদিকে নজর রয়েছে সব মহলের।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?