AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arpita Mukherjee: মায়ের মৃত্যু, ৫ দিনের জন্য দেশের বাড়ি ফিরছেন অর্পিতা

Arpita Mukherjee: দীর্ঘদিন ধরেই অর্পিতার মা নানা রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতার কথা বলে একাধিকবার জামিন চেয়েছিলেন অর্পিতা। তাতে অবশ্য জামিন মেলেনি। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় অর্পিতার মা।

Arpita Mukherjee: মায়ের মৃত্যু, ৫ দিনের জন্য দেশের বাড়ি ফিরছেন অর্পিতা
প্যারোলে মুক্তি অর্পিতারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 3:31 PM
Share

কলকাতা: মায়ের মৃত্যু!  নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হল। বৃহস্পতিবার বিশেষ আদালত ৫ দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি।

দীর্ঘদিন ধরেই অর্পিতার মা নানা রোগে ভুগছিলেন। মায়ের অসুস্থতার কথা বলে একাধিকবার জামিন চেয়েছিলেন অর্পিতা। তাতে অবশ্য জামিন মেলেনি। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় অর্পিতার মা। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।  অর্পিতার এক বোন রয়েছে। তিনি বিবাহিত। বৃহস্পতিবার প্যারোলে মুক্তির পর গ্রামের বাড়িতে যান অর্পিতা।

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি।  টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?