AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ঠাণ্ডায় কালিম্পংকেও গোল দিচ্ছে পুরুলিয়া, তাপমাত্রা নামছে হু হু করে, কিন্তু আর কতদিন

Weather Update: নতুন বছরের পয়লা দিনেই কামব্যাক হয়েছে শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার আলিপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

Weather Update: ঠাণ্ডায় কালিম্পংকেও গোল দিচ্ছে পুরুলিয়া, তাপমাত্রা নামছে হু হু করে, কিন্তু আর কতদিন
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 10:54 AM
Share

কলকাতা: অবশেষে বর্ষবরণে স্বমহিমায় হাজির শীত। মঙ্গলবার সন্ধ্যায়, যখন বাংলা জুড়ে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, তখন থেকেই ঠাণ্ডা হাওয়া বেশ টের পাওয়া যাচ্ছিল। আর বুধবার ভোর থেকেই বোঝা গেল জাঁকিয়ে বসেছে শীত। হু হু করে উত্তরে হাওয়া বইছে। ফলে, ১ জানুয়ারি, ছুটির দিনের সকাল জমিয়ে উপভোগ করছেন রাজ্যবাসী। কলকাতার পাশাপাশি উত্তরের বা পশ্চিমের জেলাগুলিতেও অনেকটাই নেমেছে পারদ। অনেকদিন পর কালিম্পংকে টেক্কা দিল পশ্চিমাঞ্চল।

নতুন বছরের পয়লা দিনেই কামব্যাক হয়েছে শীতের। একদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার আলিপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জাঁকিয়ে না হলেও, হালকা শীতেই ফিরেছে স্বস্তি। আগামিকাল, বৃহস্পতিবার আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে।

তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দফাতেও শীতের আয়ু সাময়িক। সপ্তাহের শেষে ফের বাড়বে তাপমাত্রা। ফলে, মাঝে এই কয়েকটা দিন উপভোগ করতে চাইছেন সাধারণ মানুষ।

এদিকে, পুরুলিয়ার তাপমাত্রা নেমে হল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা উত্তরের জেলার থেকেও কম। কালিম্পঙের তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে কালিম্পঙের থেকেও বেশি ঠাণ্ডা পুরুলিয়ায়। ৯.৫ ডিগ্রিতে নেমেছে ঝাড়গ্রামের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা ১০.৯ ডিগ্রি ও শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রি।

৩-৪ দিন শীতের এই আমেজ বজায় থাকবে বলে জানা গিয়েছে, রবিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?