AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে: অর্জুন সিং

Arjun Singh: এ দিন অর্জুন নিশানা করেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তিনি বলেছেন, "বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না । যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল হবে না।" প্রাক্তন সাংসদ মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে।"

Arjun Singh: মমতা বন্দ্যোপাধ্য়ায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে: অর্জুন সিং
অর্জুন সিংImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 25, 2024 | 1:39 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের পর ফের উপনির্বাচনেও ফল খারাপ রাজ্য বিজেপির। জেতা আসনও হেরেছে পদ্মশিবির। সামনেই আবার বিধানসভা নির্বাচন। বিরোধী দল বিজেপি কি আদৌ দখল করতে পারবে এ বাংলার মাটি? এবার সেই নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু তাই নয়, দলের কী কী ভুল রয়েছে তা সবটা তুলেও ধরলেন তিনি।

এ দিন অর্জুন নিশানা করেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তিনি বলেছেন, “বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না । যেভাবে বিজেপি চলছে সেভাবে ক্ষমতা দখল হবে না।” প্রাক্তন সাংসদ মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে জঙ্গি আন্দোলন করতে হবে। বামেদের সরাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাটি কামড়ে আন্দোলন সংগঠিত করেছিলেন, সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে তাঁকে সরাতে। অর্জুন বলেন, “সরকারকে সরাতে গেলে পতাকা ছাড়া নামতে হবে।”

এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন অর্জুন। শুভেন্দুর নেতৃত্বে দল এগোবে বলেই মনে করেন তিনি। বলেন, “আমার দলের সাত জন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভূমিকা পালন করতে পারে একা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরই কায়দায় সরাতে হবে। ওরা অনেক সুযোগ দিয়েছে।মাঠে নেমে লড়াই চাই। অস্ত্র ধরতে হবে।” প্রাক্তন সাংসদ বলেছেন, “আমরা যারা লড়াই করে সিপিএমকে সরিয়ে ছিলাম তাদের বাধা দেওয়া হচ্ছে। তাদের কাজে লাগানো হচ্ছে না। যারা যারা তৃণমূলের বিরোধী সবাইকে সঙ্গে নিতে হবে। সিপিএম-এর ভিতরেও লোক নিতে হবে।”

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ