AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘রাজ্যপালকে যেতে দিলে বিরোধী দলনেতাকে নয় কেন?’, পুলিশ আটকাতেই ফুঁসে উঠলেন শুভেন্দু

Suvendu Adhikari: দুপুর সাড়ে ১২টার কিছু পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা একটি বাসে সন্দেশখালির দিকে রওনা দেন। কিন্তু মাঝ রাস্তায় আটকে দেওয়া হয় তাঁদের। অন্তত ৫ জন আইপিএস অফিসার ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় সেখানে।

Suvendu Adhikari: 'রাজ্যপালকে যেতে দিলে বিরোধী দলনেতাকে নয় কেন?', পুলিশ আটকাতেই ফুঁসে উঠলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, শ্রীরূপা মিত্র চৌধুরীরা বাসেই বসে। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 3:54 PM
Share

সিজার মণ্ডল

কলকাতা: সন্দেশখালি যাওয়ার পথে আটকে দেওয়া হল বিজেপি প্রতিনিধিদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন সন্দেশখালির পথে রওনা দেয় বিজেপি বিধায়কদের একটি দল। এদিকে ৬০ কিলোমিটার আগেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। বাসন্তী এক্সপ্রেসওয়েতে তাঁদের বাস আটকায় পুলিশ। বাসে বসেই শুভেন্দু অধিকারী বলেন, “বসিরহাটের এসপি একটি চিঠিতে লিখেছেন শুভেন্দু অধিকারী আসছেন ভায়োলেন্স করতে। আমি তো এটা নিয়ে নির্বাচন কমিশনে যাব। একজন এসপি বিরোধী দলনেতা সম্পর্কে এ কথা বলছেন।”

সোমবার দুপুর সাড়ে ১২টার কিছু পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়করা বিধানসভা থেকে একটি বাসে সন্দেশখালির দিকে রওনা দেন। কিন্তু মাঝ রাস্তায় আটকে দেওয়া হয় তাঁদের। অন্তত ৫ জন আইপিএস অফিসার ও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় সেখানে।

দুপুর ১টা ১০ থেকে বাসেই বসেছিলেন শুভেন্দু অধিকারীরা। বিজেপির লিগাল সেলের তরুণজ্যোতি তিওয়ারি ডিসির সঙ্গে কথা বলেন। জানতে চান, কেন আটকানো হচ্ছে। সেখানে পুলিশের পক্ষ থেকে এসপি বসিরহাটের দেওয়া একটি চিঠি দেখানো হয়। বলা হয় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা সেখানে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

শুভেন্দু অধিকারীর কথায়, “ওরা তো রাজ্যপালকে যেতে দিয়েছেন। তাহলে বিরোধী দলনেতা, বিধায়কদের যেতে দেবেন না কেন? আমরাও তো আইনকে মানি। আমরা আড়াই লক্ষ তিন লক্ষ লোকের ভোটে জেতা জনপ্রতিনিধি। আমরা তো গুন্ডা নই। খালে হাতে এসেছি। পার্টির ঝান্ডা পর্যন্ত নেই। শুধু পোশাকে লেখা ‘সন্দেশখালি সঙ্গে আছি। এতে তো অসংসদীয় কিছু নেই।’

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু