West Bengal-India News Today Live: ‘১০ বার ডাকলে, ১০ বার আসব’, শুনানি থেকে বেরিয়ে বললেন সামি
Breaking News in Bengali Live Updates: এসআইআরের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সোমবার ছিল ফর্ম ৭ জমা দেওয়ার অর্থাৎ নাম বাদ দেওয়ার শেষ দিন। দিনভর বিক্ষোভ-সংঘর্ষের ছবি দেখা যায়। মঙ্গলবারও সকাল থেকে এসআইআর-কে কেন্দ্র করে বিক্ষোভের ছবি সামনে আসছে।

ভোটারের প্রতিনিধি হিসেবে শুনানিকেন্দ্রে উপস্থিত হতে পারেন যে কেউ। থাকতে পারেন বিএলএ-রাও। অথরাইজেশন লেটার থাকলেই হবে। সোমবার তৃণমূলের করা মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মতো, আজ মঙ্গলবার থেকেই বিএলএ-রা শুনানিকেন্দ্রে থাকতে পারবেন কি না, সেদিকেই থাকবে নজর।
LIVE NEWS & UPDATES
-
বিজেপিকে হুমকি তৃণমূল নেতার

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতেই সোমবার মগরা বিডিও অফিসে তুমুল অশান্তি হয়। সেই ঘটনায় পর ফের বিজেপিকে হুমকি তৃণমূল নেতার।
বললেন, “প্রয়োজন পড়লে বিজেপিকে আবার মারব।” পাল্টা বিজেপির হুমকি, “সুদ সমেত ফিরিয়ে দেওয়া হবে, কেউ চুরি পরে নেই।”
-
নাম বাদ দিতে গিয়ে ধরা পড়লেন বিজেপি কর্মী?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে বিজেপিকে ডিজে দাওয়াই দিতে বলেছিলেন তৃণমূলের বুথ স্তরের কর্মীদের।
সেই ঘটনার পর সোমবার রাজ্যজুড়ে দেখা যায় জায়গায়-জায়গায় ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে অশান্তি।
কোথাও বিজেপি কর্মীদের হাত থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার বিজেপি বিধায়কের হাত থেকে ফর্ম কেড়ে নেওয়া হয়েছে।
এই আবহের মধ্যে এবার আরও একধাপ এগিয়ে হল গ্রেফতারি। তমলুকে গ্রেফতার করা হল বিজেপি কর্মীকে।
-
-
Beldanga Case in HC: ‘বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক’
- বেলেডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদে থাকা কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙায় ব্যবহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।
- পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএম, এসপি-কে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে।
- মুর্শিদাবাদে ইতিমধ্যেই ৫ কোম্পানি বাহিনী রয়েছে। রায়ের কপিতে প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, জীবন ও জীবিকা রক্ষা ও পরিস্থিতি মোকাবিলার জন্য যাতে সেই বাহিনী মোতায়েন করা হোক।
- যদি বাহিনী কম থাকে, সেক্ষেত্রে রাজ্যের উদ্দেশে আদালতের পরামর্শ, তাহলে আরও বেশি বাহিনীর জন্য কেন্দ্র অনুমোদন দিক।
- এই মামলার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, NIA তদন্তের দাবি। মামলাকারীর বক্তব্য, দেশের শান্তি নষ্ট করার জব্য বাইরের দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে NIA তদন্তের প্রয়োজন বলে দাবি তাঁর। বিচারপতি নির্দেশ দিয়েছেন, NIA তদন্তের যদি প্রয়োজন মনে করে কেন্দ্র, তাহলে সম্পূর্ণরূপে স্বাধীনতা তাদের থাকবে।
-
Aganwadi Worker: অঙ্গনওয়ারি কর্মীদের আন্দোলনে তুলকালাম, কেন এত ক্ষোভ?
- বারবার রাস্তায় নেমেছেন আশা কর্মীরা। এবার রাজপথে তুমুল বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভার সামনে।
- সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনেই আন্দোলনকারীদের আটকায় পুলিশ।
- কী কারণে এত বড়সড় আন্দোন? কেন এত ক্ষুব্ধ অঙ্গনওয়ারি কর্মীরা? বিস্তারিত পড়ুন- ‘এক মাস মাইনে দেয়, এক মাস দেয় না! গয়না বিক্রি করে মোবাইল কিনেছি’, রাজপথে অঙ্গনওয়ারি কর্মীদের আন্দোলনে তুলকালাম
রাজভবনে যাওয়ার পথেই পুলিশের বাধা
-
Attack on BJP: বিজেপির গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ, ব্যাপক উত্তেজনা মাথাভাঙায়
- রাহুল সিনহার জনসভার আগে তীব্র উত্তেজনা মাথাভাঙ্গার হিন্দুস্থান মোড়ে। বিজেপির গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- বিরাট পুলিশ বাহিনী এলাকায়। জনসভায় যাওয়ার রাস্তায় হিন্দুস্তান মোড়ে এসআইআর নিয়ে সাবলু বর্মনের নেতৃত্বে চলছে অবস্থান বিক্ষোভ।
- আজ মাথাভাঙ্গার জয়ন্তীর হাটে রয়েছে রাহুল সিনহার জনসভা। মিটিংয়ে যাওয়া আটকাতেই তাদের দলের কর্মীদের গাড়ি লক্ষ্য করে তৃণমূলের হামলা, অভিযোগ বিজেপির।

-
-
Mahammad Sami: শুনানিতে হাজির মহম্মদ সামি
- নোটিস দেওয়া হয়েছিল আগেই। আজ, মঙ্গলবার শুনানিক কেন্দ্রে হাজির হলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামি।
- শুনানি থেকে বেরিয়ে তিনি বলেন, “১০ বার ডাকলে, ১০ বার আসব। আমার কোনও সমস্যা নেই আমার মনে হয় ডাকলে সবার আসা উচিত। এটা প্রত্যেকের দায়িত্ব।”
- নথিতে কিছু সমস্যা থাকায় সামিকে নোটিস দেওয়া হয়েছিল। নোটিস দেওয়া হয়েছিল তাঁর ভাইকেও।
-
Haldia Protest: হলদিয়ায়ট রাজ্য সড়ক অবরোধ
- SIR নিয়ে হয়রানির জের, হলদিয়া চৈতন্যপুর সিটি সেন্টার মানিক মোড়ে রাজ্য সড়ক অবরোধ।
- SIR দ্বিতীয়বার নোটিস জারি ঘিরে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। শিল্পতালুক হলদিয়ার মানিক মোড়ের ঘটনা। হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েতে মনহরপুরে ২৬৯ নম্বর বুথে ১,২৪৮ ভোটে প্রায় ৬৫০ যার মধ্যে সংখ্যালঘু রয়েছে ৬৩০ বাকি হিন্দু।
- বেছে বেছে সংখ্যালঘুদের হেনস্থা করছে কমিশন। যতক্ষণ না প্রশাসন থেকে আশ্বাস দেয় ততক্ষণ অবরোধ চলবে। হলদিয়া চৈতন্যপুর সিটি সেন্টার মানিক মোড়ে রাজ্য সড়ক অবরোধ। টায়ার জ্বালিয়ে ,ড্রাম দিয়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসী।

-
Barasat Protest: বারাসতে শুয়ে পড়ে রাস্তা অবরোধ
- এসআইআর-এর হয়রানির অভিযোগ তুলে শুয়ে পড়ে রাস্তা অবরোধ বারাসতে। বারাসাত কাজীপাড়া এলাকার শতাধিক মানুষ রাস্তা অবরোধ করে করেন মঙ্গলবার।
- অভিযোগ, গ্রামের ৪০ শতাংশ মানুষকে এসআইআর-এর শুনানিতে ডাকা হয়েছে। তারই প্রতিবাদে বারাসাত যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তা অবরোধ করে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় তারা।
- দীর্ঘক্ষণ ধরে অবরোধ থাকার কারণে রাস্তায় ব্যাপক যানজটে সৃষ্টি হয়। অবশেষে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
-
Durgapur Protest: বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুরে তুমুল বিক্ষোভ
- ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দিনভর উত্তপ্ত হয়েছিল দুর্গাপুরের মহকুমা শাসক দফতর। জাতীয় সড়ক অবরোধ করেছিল বিজেপি। এর প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের মহকুমা শাসক দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।
- দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল এর নেতৃত্বে চলে বিক্ষোভ।
- বিধায়ক লক্ষণ ঘড়ুই জানিয়েছেন, তাঁদের দলীয় কর্মীদের ওপর হামলা চালিয়েছিল তৃণমূলের গুন্ডাবাহিনী। ফর্ম সেভেন জমা দিতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
-
Naerndra Modi: নিতিন নবীনের শপথে কী বললেন মোদী
- বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিতিন নবীনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়ে, দলের দায়িত্ব নিয়েও কথা বললেন তিনি।
- এদিন মোদী বলেন, “নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। ৫০ বছরের কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সব একটা জায়গায় আছে। কিন্তু এর থেকেও বড় পরিচয় হল আমি বিজেপির একজন কার্যকর্তা। দলের ক্ষেত্রে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস।”
বিস্তারিত পড়ুন: হতে পারি আমি প্রধানমন্ত্রী, বিজেপিতে আমি কার্যকর্তা, আর নিতিন নবীন আমার বস: মোদী

-
Bhangar Bombing: বোমায় ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত
- আবার উত্তপ্ত ভাঙড়। বোমার আঘাতে আহত হলেন তৃণমূল কর্মী কামাল পুরকাইত। তাঁর বাম হাতের বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে বলে অভিযোগ।
- তৃণমূলের দাবি সোমবার রাতে বানতলা চর্মনগরী থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল। অভিযোগ, সেই সময় চালতাবেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলা হাটে কামালকে লক্ষ্য করে বোমা ছোড়েন আইএসএফ কর্মীরা। তাতেই আহত হন তিনি।
- অভিযোগ অস্বীকার করে আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি তৃণমূল কর্মীরা এলাকা অশান্ত করার জন্য বোমা নিয়ে ঘুরছিল তাতেই আহত হয়েছেন এতে আইএসএফ জড়িত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙ্ড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।

-
Nitin Nabin: নয়া সভাপতি পদে নিতিন নবীন
- আজ থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির কনিষ্ঠতম সভাপতি হিসেবে শপথ নিতে চলেছেন তিনি।
- মঙ্গলবার সকালে তাঁর শপথে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। জে পি নাড্ডার পর বিজেপির এই পদের দায়িত্ব সামলাবেন তিনি।
- সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নিতিন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

-
SIR Protest: ফের বিক্ষোভ, বন্ধ ঢোলাহাট–রামগঙ্গা রোড
- এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সকাল ৯টা থেকে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের মাদারপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ভোটারদের একাংশ।
- বিক্ষোভকারীরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এই বিক্ষোভের জেরে ঢোলাহাট–রামগঙ্গা রোড সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে সকাল থেকেই যান চলাচল ব্যহত হয়। আটকে পড়ে স্কুলগামী পড়ুয়া, অফিসযাত্রী ও পণ্যবাহী গাড়ি।
- বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর-এর নামে অযথা নথি চাওয়া ও ভয় দেখানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত হলেও নিয়ন্ত্রণে রয়েছে।
-
Abhishek Banerjee: ২৭ জানুয়ারি সিইও দফতরে যাবেন অভিষেক
- সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার বড় জয়ের পর সিইও দফতরে সময় চেয়ে আবেদন-মেইল পাঠিয়েছে তৃণমূল।
- চিঠিতে শুধু বলা হয়েছে, কয়েকটি ‘গুরুত্বপূর্ণ বিষয়ে’ আলোচনার জন্যই সিইও দফতরে যেতে চলেছে অভিষেক নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
- সূত্রের খবর, বাংলার ভোটার তালিকার বিশেষ পরিমার্জনকে মাথায় রেখেই এই সাক্ষাতের আবেদন জানিয়েছে তৃণমূল।
- আগামী ২৭ জানুয়ারি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে নিয়েই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
Published On - Jan 20,2026 9:45 AM
