Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee assembly IPAC Case Supreme Court latest news on February 10
West Bengal News Today Live: বাংলায় তিন দফায় ভোট? কবে হবে ভোট ঘোষণা
Breaking News in Bengali Live Updates: ৮ জানুয়ারি আইপ্যাক অফিসে ইডি-র তল্লাশি চলাকালীন পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। ২৭৪২ কোটি টাকার কয়লা পাচার মামলায় ইডি-র নজরে চলে আসে আইপ্যাক। সেই সূত্রেই চলছিল তল্লাশি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর ঘটনা নয়া মোড় নেয়। ভোটমুখী বাংলায় এই মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আজ ফের শীর্ষ আদালতে আইপ্যাক মামলার শুনানি। আজ তৃতীয় দিনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। আগেই ইডি-র অভিযোগ খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ, গোপন তথ্য চুরি করতে চেয়েছিল ইডি। তদন্ত সংক্রান্ত কোনও নথি নেওয়া হয়নি বলেই দাবি মমতার। সেই অভিযোগের জবাব দিতে ইডি-কে সময় দেয় সুপ্রিম কোর্ট। আজ সেই শুনানিতে নজর থাকবে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
10 Feb 2026 02:02 PM (IST)
Loksaba: স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নেই তৃণমূল
শাসকদলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন স্পিকার ওম বিড়লা — এই অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল কংগ্রেস।
রাহুল গান্ধীদের ওই প্রস্তাবে সমাজবাদী পার্টি, ডিএমকের মতো ইন্ডিয়া জোটের দলগুলি সমর্থন জানালেও, তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা পড়েছে এই অনাস্থা প্রস্তাব। তাতে স্বাক্ষর করেছেন ১১৮ জন সাংসদ। কিন্তু নেই কোনও তৃণমূল সাংসদের নাম।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অনাস্থায় তাঁদের আপত্তি নেই, তবে প্রথমে একটা চিঠি পাঠিয়ে কয়েকদিন সময় দিতে চেয়েছিলেন তিনি।
10 Feb 2026 12:46 PM (IST)
Assembly Election: তবে ভোট বাংলায়? আজ বৈঠক দিল্লিতে
বাংলার নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে বৈঠকে বসছেন রাজ্যে সিইও।
দিল্লিতে উপস্থিত হয়েছেন মনোজ আগরওয়াল। আজ, মঙ্গলবারই হবে বৈঠক।
কবে ভোট ঘোষণা হবে, কত দফায় হবে ভোট- এই সব নিয়েই হবে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
10 Feb 2026 12:05 PM (IST)
IPAC Case: শুনানি হল না সুপ্রিম কোর্টে
শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল শুনানি। মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি স্থগিত করার আবেদন জানান তাঁর জুনিয়র।
মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানির কথা ছিল। সেই বেঞ্চেই সিব্বলের অসুস্থতার কথা জানান আইনজীবী।
যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত কারণে এই আর্জি জানানো হয়, তাই কোনও আপত্তি জানাননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি করা যেতে পারে। ওইদিনই শুনানির দিন ধার্য করেছে ডিভিশন বেঞ্চ।
লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী ব্লকের অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতির প্রেক্ষাপটে স্পিকারের পাশে দাঁড়াল বিজেপি এবং এনডিএ সাংসদরা
৪ ফেব্রুয়ারি লোকসভায় যে বিরোধী সাংসদরা ‘হাঙ্গামা’ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান হয়েছে বলেই খবর
প্রশংসা করা হল স্পিকারের নিরপেক্ষ আচরণের
10 Feb 2026 09:42 AM (IST)
IPAC Case: আজ নজর সুপ্রিম কোর্টে
মামলার প্রথম দিনের শুনানিতে ইডি-র বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এ স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় তল্লাশির মাঝে সেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে যে সমস্ত জিনিস, ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে গিয়েছিলেন, তা সংরক্ষণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
জবাবি হলফনামায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি কোনও তদন্ত সংক্রান্ত নথি নিয়ে আসেননি।
ইডি তাদের জবাবে কী জানাবে, সেদিকে নজর থাকবে।
হলফনামা সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করতে পারে ইডি। তাদের বক্তব্য, যেভাবে নথি ছিনতাই হয়েছে, তা এক নজিরবিহীন ঘটনা। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়ে কোনও বার্তা দিতে পারে সুপ্রিম কোর্ট।