AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Highlights: কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

| Edited By: | Updated on: Jan 20, 2026 | 3:09 AM
Share

Breaking News in Bengali Highlights: যার রেশ কাটেনি সোমবার সকালেও। আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডের পর এখনও বন্ধ রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দিরের দরজা খোলেননি কর্তৃপক্ষ। বাইরে ঠায় দাঁড়িয়ে মানুষ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষারত ভক্তরা।

West Bengal News Today Highlights: কমিশনকে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'র নামের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ
শীর্ষ আদালত। Image Credit: Getty Image

কলকাতা: পুলিশে-মানুষে খণ্ডযুদ্ধ। রবিবার সন্ধ্যায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। যার রেশ কাটেনি সোমবার সকালেও। আমহার্স্ট স্ট্রিট-কাণ্ডের পর এখনও বন্ধ রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দিরের দরজা খোলেননি কর্তৃপক্ষ। বাইরে ঠায় দাঁড়িয়ে মানুষ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষারত ভক্তরা।

কেন রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল শ্য়ামাসুন্দরী মন্দির ঘিরে?

জানা গিয়েছে, রবিবার অমাবস্যার বিশেষ তিথি ছিল। সেই সুবাদেই আয়োজন হয়েছিল বিশেষ পুজোর। তখনই বাঁধে গণ্ডগোল। পুণ্যার্থীদের অভিযোগ, অধিকাংশের তখনও পুজোই দেওয়া হয়নি। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই মন্দিরের দরজা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আর পুজো দেওয়া যাবে না বলেও জানিয়ে দেয়। যার জেরে তৈরি হয় ক্ষোভ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Jan 2026 03:08 AM (IST)

    BJP: ফর্ম ৭ জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির দাবি বিজেপির

    • এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ৭ জমা দেওয়ার সময়সীমা চারদিন বাড়িয়েছিল কমিশন। সোমবার ছিল শেষ দিন। কিন্তু, সেই সময়সীমা আরও বাড়ানোর দাবি জানাল বিজেপি।
    • বিজেপির তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হলফনামা দেওয়া হয়। সেখানে ফর্ম ৭ জমা দেওয়ার সময়সীমা আরও কমপক্ষে এক সপ্তাহ বাড়ানোর আবেদন জানায় বিজেপি।
  • 20 Jan 2026 03:03 AM (IST)

    Satadru Dutta: ‘আমি খুব ক্লান্ত’, অন্তর্বর্তী জামিনে জেল থেকে ছাড়া পেয়ে বললেন শতদ্রু

    • গত ১৩ ডিসেম্বর যুবভারতীকাণ্ডে মেসির ভারত সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশ। সোমবার অন্তর্বর্তী জামিন পান শতদ্রু।
    • দমদম সেন্ট্রাল জেল থেকে তাঁকে নিতে আসেন তাঁর স্ত্রী এবং আইনজীবী। জেল থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতদ্রু বলেন, “আমি খুব ক্লান্ত। আমি এখন কিছু বলব না।”
  • 19 Jan 2026 07:13 PM (IST)

    জায়গায়-জায়গায় যেভাবে DJ বাজাল তৃণমূল….

  • 19 Jan 2026 07:12 PM (IST)

    একদিকে নওশাদ অন্যদিকে কাজল শেখ, পেলেন SIR নোটিস

    বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে এসআইআর-এর নোটিস।

    নোটিসে জানানো হয়েছে পূর্ববর্তী এসআইআর-এর সময় প্রস্তুত ভোটার তালিকার সঙ্গে কোনও মিল নেই।

    ২৮ জানুয়ারি নানুর ব্লকে হিয়ারিং এর জন্য যেতে হবে কাজল শেখকে।

    অপরদিকে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও এসআইআর-এর নোটিস দেওয়া হয়েছে।

  • 19 Jan 2026 07:07 PM (IST)

    SIR Notice: কাজল শেখকেও নোটিস

    • বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে এস আই আর এর নোটিস দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে।
    • নোটিস বলছে আগের এসআইআর-এর সময় যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছিল তার সঙ্গে কোনও মিল না থাকা বা পরিপ্রেক্ষিতেই এই নোটিস দেওয়া হয়েছে।
    • ২৮ জানুয়ারি নানুর ব্লকে হিয়ারিং এর জন্য যেতে হবে কাজল শেখকে।
  • 19 Jan 2026 04:44 PM (IST)

    SIR Case In SC: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি আদৌ গণ্য

    •  এসআইআর-এর শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি আদৌ গণ্য? নির্বাচন কমিশনের তাতে নেতিবাচক মনোভাব।
    • অর্থাৎ কমিশনের বেঁধে দেওয়া ১২ টি নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই।
    • কিন্তু রাজ্যের দাবি, এমন বহু মানুষ রয়েছে, যাঁরা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন।
    • সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
  • 19 Jan 2026 04:03 PM (IST)

    Form 7 Clash: পুলিশের সামনেই বিজেপি নেতার গাড়ি ভাঙচুর

    • সোমবার দুপুরে লালবাগ মহকুমা শাসকের অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। জেলা সভাপতি সৌমেন মণ্ডলের চারচাকা গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। থান ইট ছু়ড়ে মারা হয় গাড়িতে।
    • পুলিশের সামনেই চলে ভাঙচুর। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
    •  

      এদিন ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে মুর্শিদাবাদ সংগঠনিক জেলা বিজেপির বিজেপি নেতাকর্মীরা।

    • অভিযোগ, প্রথমে তাঁদের ফর্ম কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল নেতাকর্মীরা, এরপরে পুলিশের সামনেই তৃণমূল সভাপতি গাড়ি ভাঙচুর করে।

    Clash at Lalgola, Murshidabad, attack on BJP president's car

  • 19 Jan 2026 03:48 PM (IST)

    Arambagh: SDO অফিসের সামনে বিধায়ককে গো-ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের

    বিক্ষোভে মুখে আরামবাগের বিধায়ক

    এসডিও অফিসের সামনে বিধায়ক মধুসূদন বাগের গাড়ি থামতেই স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের

    যদিও এসডি অফিসের সামনে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল

    Arambagh

  • 19 Jan 2026 03:45 PM (IST)

    Supreme Court: শুনানি কেন্দ্রে থাকতে পারবেন BLA-রা, ‘বড় জয়’ তৃণমূলের

    • সোমবার তৃণমূলের দাবিতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, এবার থেকে বিএলএ-রা থাকতে পারবেন হিয়ারিং-এ।
    • প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে সব ভোটাররা শুনানিতে ডাক পাচ্ছেন, তাঁরা তাঁদের পক্ষ থেকে শুনানিতে সওয়াল করার জন্য কারও সাহায্য নিতে পারেন। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের, এমনকী বিএলএ-দেরও সাহায্য নিতে পারেন বলে নির্দেশে জানানো হয়েছে।
    • সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব।”
  • 19 Jan 2026 03:44 PM (IST)

    Malda SIR News: হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানি কেন্দ্রে উত্তেজনা

    • হরিশ্চন্দ্রপুরে এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের ধর্না বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা
    • তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি
    • পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

    Malda (11)

  • 19 Jan 2026 03:00 PM (IST)

    অসিতের সামনেই ফর্ম-৭ ছিঁড়ছেন ব্যক্তি, বিধায়ক বললেন, ‘কই আমি তো কিছু দেখিনি’

    Asit Mazumdar

    • শুনানির সময় একবার বাধা দিয়ে শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসীত মজুমদারের বিরুদ্ধে।
    • আর এবার সেই অসীতের সামনেই তুমুল উত্তেজনা মহকুমা শাসকের দফতরে। অভিযোগ, বিধায়কের সামনেই ফর্ম ৭ ছিঁড়ে ফেললেন তৃণমূল কর্মীদের একাংশ।
    • যদিও, অসীত বললেন, তিনি কিছুই দেখতে পাননি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই হুগলির সদর মহকুমা শাসক দফতরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলতার সৃষ্টি হয়।

    বিস্তারিত পড়ুন: অসিতের সামনেই ফর্ম-৭ ছিঁড়ছেন ব্যক্তি, বিধায়ক বললেন, ‘কই আমি তো কিছু দেখিনি’

  • 19 Jan 2026 02:32 PM (IST)

    SIR Case In SC: ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামের তালিকা প্রকাশের সুপ্রিম নির্দেশ

    • ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ইস্যুতে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ।
    • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দেন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে।
    • গ্রাম পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে এবং শহরে ওয়ার্ড অফিসে টাঙানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
    • রাজ্যে ১ লক্ষ ৩৩ হাজার ভোটারের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে।
  • 19 Jan 2026 02:03 PM (IST)

    Supreme Court SIR Hearing: কল্যাণের বড় অভিযোগ

    চলছে এসআইআর শুনানি। তাতে বড় অভিযোগ করে বসলেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। শুনানিপর্বের মাঝেই বললেন, ‘কোনও একজন ব্যক্তি যিনি রাজনৈতিক দলের সদস্য, তাঁর কাছে একগুচ্ছ ফর্ম পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনে ভোটার নিজের ফর্ম নিজেরা দেবেন। এটাই নিয়ম।’

    Kalyan Banerjee

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়

  • 19 Jan 2026 01:51 PM (IST)

    তবে কি শুরু হল অভিষেকের ডিজে দাওয়াই?

    Sir (12)

    • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,১৬-১৭-১৮ ও ১৯ তারিখে বিজেপি কর্মীদের রবীন্দ্র সংগীতের পাশাপাশি ডিজে শোনানোর পরামর্শ দিয়েছিলেন। আজ সেই ১৯ তারিখ।
    • এবার জেলায়-জেলায় সেই ছবিই কি প্রকাশ্যে এল? SIR-এর হেয়ারিং কেন্দ্র উত্তেজনা। বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা ও হাতাহাতি। বিজেপির গাড়িতে থাকা ফর্ম সেভেনের ফাইল ছিনতাই করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • 19 Jan 2026 01:31 PM (IST)

    Form 7: বিধায়কের হাত থেকে ফর্ম ছিনিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ

    • বিধায়কের হাত থেকে ফর্ম ছিনিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বনগাঁ উত্তর SDO অফিসের সামনে।
    • অভিযোগ, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার হাত থেকে ‘ফর্ম সেভেন’ ছিনিয়ে নেন তৃণমূলের কর্মীদের অভিযোগ।
    • ফর্ম সেভেন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
    • অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, সাধারণ মানুষ ফর্ম ছিঁড়ে দিয়েছে। বনগাঁ এসডিও অফিসে ব্যাপক উত্তেজনা।
  • 19 Jan 2026 01:08 PM (IST)

    গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

    Nadia (47)

    1. এসআইআর (SIR) নিয়ে ক্ষোভ-বিক্ষোভের শেষ নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ক্ষোভ-বিক্ষোভ।
    2. এই আবহের মধ্যেই এবার মৃত্যুর ঘটনা এল সামনে। স্ত্রীর নামে এসেছিল শুনানির নোটিস। তারপর থেকে এসআইআর আতঙ্কে ভুগছিলেন এক ব্যক্তি।
    3. এরপর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হতেই তুমুল হইচই। অফিসারদের ভুলের কারণে এই হয়রানি হয়েছে। SIR আতঙ্কে মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

    বিস্তারিত পড়ুন: SIR News: ‘আমার ভুলে সবাই সাজা পাবে, এটা মানতে পারছি না…’, দরজা খুলতেই ফুজির খানকে দেখে স্তব্ধ হয়ে গেলেন সকলে

  • 19 Jan 2026 12:48 PM (IST)

    Tajmul Hossain-SIR Notice: নোটিস পেলেন মন্ত্রী

    • হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকারও বহু মানুষের কাছে শুনানির নোটিস গিয়েছে ইতিমধ্যেই। এবার ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছেই গেল শুনানির নোটিস।
    • মন্ত্রীর অভিযোগ, বিজেপির চক্রান্তে কমিশন মানুষকে হয়রানি করছে। এসআইআর-এর নাম করে এনআরসির চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।
    • জানা গিয়েছে, তাঁর নাম ও বাবার নামের মধ্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।
    • Tajmul Hossain: নাম-বাবার নামে অসঙ্গতি, নোটিস পেলেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী তাজমুল হোসেন
  • 19 Jan 2026 12:36 PM (IST)

    Supreme Court SIR Hearing: আজ বাংলার SIR শুনানি

    • আজ বাংলার এসআইআর মামলা সুপ্রিম কোর্টে
    • দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনের করা মামলার শুনানি
    • গত শুনানির দিন কমিশন-সহ সব পক্ষকে নোটিস জারি করেছিলেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ
    • মামলার শুরুতেই হোয়াটসঅ‍্যাপে নির্দেশ দেওয়া, লজিক‍্যাল ডিসক্রিপেন্সির মতো বিষয় তুলে ধরেছিলেন আইনজীবী কপিল সিব্বল
    • এছাড়াও এসআইআর প্রক্রিয়া চলাকালীন বাংলার হিংসার ঘটনা নিয়েও শুনানি হবে আজ
  • 19 Jan 2026 12:29 PM (IST)

    Supreme Court on SSC: এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, এবার তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

    Supreme Court (11)

  • 19 Jan 2026 11:46 AM (IST)

    Beldanga Case in HC: বেলডাঙার অশান্তির জল হাইকোর্টে

    • বেলডাঙার অশান্তির জল গড়াল হাইকোর্টে।
    • মামলা দায়ের করল বিজেপি।  কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে।
    • জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়।  মামলা দায়েরের অনুমতি দিলেন   প্রধান বিচারপতি সুজয় পাল।
    • কেন্দ্রীয় বাহিনী চেয়ে আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    • আজ যদি মামলা দায়ের করা হয়, তাহলে মঙ্গলবারই এই মামলার শুনানি থাকবে।
  • 19 Jan 2026 10:00 AM (IST)

    Sishu Siksha Kendra: চার মাস ধরে বেতন নেই!

    • চার মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের।
    • ভাতা না পেয়ে ‘নুন আনতে পান্তা ফুরোচ্ছে’ কর্মীদের। সাম্মানিক মাত্র ১০ হাজার টাকা।
    • সেটাও বিগত মাস ধরে আটকে রয়েছে! সর্বশিক্ষা মিশনের বেহাল ছবি ফুটে উঠল রাজ্যে।
    • অভিযোগ, রাজ্য বনাম কেন্দ্রের সংঘাতের কারণেই টাকা আটকে রয়েছে। মাশুল গুনতে হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্রের কর্মী ও সহায়কদের।
  • 19 Jan 2026 09:43 AM (IST)

    Amherst Street: প্রবল বিক্ষোভের মুখে খুলে গেল মন্দিরের দরজা

    • দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশেষে খুলল শ্যামসুন্দরী মন্দিরের দরজা।
    • আবার প্রতিবাদ করেন পুণ্য়ার্থীরা।
    • মন্দির খোলার দাবিতেই সরব হয় তাঁরা।
    • অবশেষে খোলে মন্দিরের দরজা।
    • পুলিশ মোতায়েন নেই, পুণ্যার্থীরা নিজেদের উদ্যোগেই সুষ্ঠভাবে ভিড় ব্যবস্থাপনা চালাচ্ছে।
  • 19 Jan 2026 09:32 AM (IST)

    Beldanga Chaos: ছন্দে ফিরছে বেলডাঙা

    শুক্র ও শনিবার তীব্র প্রতিবাদ। যা রূপ নিয়েছিল সংঘাতের। মুর্শিবাদের বেলডাঙায় হওয়া বিক্ষোভ রূপ নিয়ে অশান্তির। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আবহাওয়া এখন অনেকটাই শান্ত।

    • বেলডাঙা ফিরছে নিজের ছন্দে।
    • জায়গায় এখনও রয়েছে পুলিশ পিকেট।
    • অযাচিত অশান্তি প্রতিরোধে সর্বক্ষণ নজরদারি।
    • সোমবার সকাল থেকে খুলছে দোকানপাট।

Published On - Jan 19,2026 9:29 AM