AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: পুলিশের সামনেই হেনস্থা! ‘রাত দখলে’র ঘটনার জল গড়াল হাইকোর্টে

Calcutta High Court: বস্তুত, রাতদখলের কর্মসূচি ছিল টলিগঞ্জের করুণাময়ী মোড়ে। বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ ওঠে ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূরের বিরুদ্ধে। তাঁর অনুগামীরা মহিলা বিক্ষোভকারীদের হেনস্থা, গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

Calcutta High Court: পুলিশের সামনেই হেনস্থা! 'রাত দখলে'র ঘটনার জল গড়াল হাইকোর্টে
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 2:12 PM
Share

টলিগঞ্জ: টলিগঞ্জের ঘটনার জল গড়াল এবার হাইকোর্টেও। রাত দখলের দিন দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল। মহিলা বিক্ষোভকারীদের উপর পুলিশের সামনেই হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়ের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। আবেদন মঞ্জুর হয়েছে।

বস্তুত, রাতদখলের কর্মসূচি ছিল টলিগঞ্জের করুণাময়ী মোড়ে। বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ ওঠে ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূরের বিরুদ্ধে। তাঁর অনুগামীরা মহিলা বিক্ষোভকারীদের হেনস্থা, গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এক আন্দোলনকারী জানান যে, প্রণব রায়, গোড়া রায়, এই গুন্ডারা এসে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করে। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। রত্না শূর নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা সংগঠিত করিয়েছেন। বাচ্চাদের, মহিলা, বয়স্কদেরও মেরেছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। যদিও রত্না শূর বলেছিলেন, কালো গেঞ্জি পরা একটা মেয়ে তাঁকে ‘চটি চাটা চটি চাটা’ বলে আঙুল তুলে ধমকাচ্ছিল। তিনি এও বলেন, “আমার নেতৃত্বে হামলা হচ্ছে। আমার নেতৃত্বে হলে তো আমার ১০০ লোক জড়ো করার ক্ষমতা রয়েছে। এই সব তো আমি জানিই না।”

আন্দোলনকারীদের এও অভিযোগ ছিল,পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। সেই কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা