AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tourism: বিদেশ থেকে কাতারে কাতারে পর্যটক আসছেন ভারতে, অর্থনীতিতে বড় প্রভাব

Tourism: মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালে ৯.৫২ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভারতে। এর মধ্যে ৪৬.২ শতাংশ এসেছিলেন শুধুমাত্র ভ্রমণ করতে।

Tourism: বিদেশ থেকে কাতারে কাতারে পর্যটক আসছেন ভারতে, অর্থনীতিতে বড় প্রভাব
Image Credit: Getty Image
| Updated on: Nov 28, 2024 | 8:46 AM
Share

নয়া দিল্লি: ভারতে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি- সবই আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বৈচিত্র্যের কোনও অভাব নেই। আর সেই সব দেখতে প্রতি বছরই বহু পর্যটক আসছেন ভারতে। সেই সব অতিথিদের থেকেই বিপুল আয় হচ্ছে ভারতের।

সোমবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তথা জিডিপি-তে ২০২২-২৩ সালে ৫ শতাংশ এসেছে পর্যটন থেকে। লোকসভায় এক লিখিত জবাবে এ কথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত।

মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালে ৯.৫২ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভারতে। এর মধ্যে ৪৬.২ শতাংশ এসেছিলেন শুধুমাত্র ভ্রমণ করতে। এছাড়া ২৬.৯ শতাংশ বিদেশি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত।

মন্ত্রী আরও জানিয়েছেন, থার্ড ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট অনুসারে ২০১৮-১৯ সালের তথ্য বলছে, ভারতের জিডিপি-তে পর্যটনের অবদান ছিল ৫.০১ শতাংশ, ২০২২-২৩ সালেও সেটা ছিল ৫ শতাংশ। ২০২০-২১ সালে ও ২০২১-২২ সালে এই হার ছিল যথাক্রমে ১.৫০ শতাংশ ও ১.৭৫ শতাংশ।

মন্ত্রী আরও জানান, ভিনদেশের মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে আসতে চান, তাহলে তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার ই-মেডিক্যাল ভিসার ব্যবস্থা করেছে। মন্ত্রীকে আরও প্রশ্ন করা হয়েছিল যে বিমানভাড়া বেড়ে যাওয়ার ফলে কোনও প্রভাব পড়েছে কি না। মন্ত্রী জানিয়েছেন, এমন কোনও সমীক্ষা করা হয়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?