AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: প্রতারণার অভিযোগে ধৃত নবারুণকে পদ থেকে সরাল বিজেপি, কী যুক্তি গেরুয়া শিবিরের?

BJP: এদিন ধৃত বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে তমলুক আদালতে তোলা হয়। বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। দু'জনকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

BJP: প্রতারণার অভিযোগে ধৃত নবারুণকে পদ থেকে সরাল বিজেপি, কী যুক্তি গেরুয়া শিবিরের?
নবারুণ নায়েক
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 9:09 PM
Share

কণিষ্ক মাইতি

কলকাতা ও তমলুক: আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি নেতা নবারুণ নায়েককে গ্রেফতার করেছে পুলিশ। তার ২৪ ঘণ্টার মধ্যে ধৃত নেতাকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরাল গেরুয়া শিবির। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজেপির তরফে বলা হয়েছে, নবারুণ নায়েকের বিরুদ্ধে গত কয়েকদিনে অনেকগুলি অভিযোগ এসেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে নবারুণকে রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হয়েছে।

টেন্ডার পাইয়ে দেওয়ার নামে এক কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুরের তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছিল নবারুণ নায়েকের বিরুদ্ধে। অভিযোগ, অসমে প্রায় চল্লিশ কোটি টাকর কম্বল সরবরাহের নাম করে ১ কোটি ৬০ লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি এই নেতা। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেইসময় নবারুণ দাবি করেছিলেন, তাঁর নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে। মঙ্গলবার তমলুক থানার পুলিশ নবারুণ নায়েক ও তাঁর স্ত্রী তনুশ্রী নায়েককে গ্রেফতার করে।

এদিন তাঁদের দু’জনকে তমলুক আদালতে তোলা হয়। বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। দু’জনকে ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে তৃণমূল। বিজেপির সব নেতারা দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেগেছেন যুব তৃণমূলের রাজ্য সহসভাপতি পার্থসারথি মাইতি। এরপরই এদিন নবারুণকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরাল বিজেপি। দলের শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, দুর্নীতিতে যুক্তদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিতে চাইছে বিজেপি। তাই নবারুণ নায়েককে সরানো হল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?