AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Ganguly: অভিষেককে ‘পলিটিশিয়ানই মনে করি না’, বললেন বিচারপতি গাঙ্গুলি

Justice Ganguly: মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জোর জল্পনা, এরপর রাজনীতিতে যাবেন তিনি। এমনও গুঞ্জন, ভোটের ময়দানেও দেখা যাবে তাঁকে। যদিও এ নিয়ে এখনও খোলসা করে কিছু বলতে চাননি তিনি। তবে বলেছেন, বৃহত্তর স্বার্থে কাজ করবেন।

Justice Abhijit Ganguly: অভিষেককে 'পলিটিশিয়ানই মনে করি না', বললেন বিচারপতি গাঙ্গুলি
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 11:49 AM
Share

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম শুনতেও আগ্রহী নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টিভিনাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন, তা নিয়ে প্রশ্ন করতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি পরিষ্কার বলছি এই নামটি আমি শুনতেও চাই না, এই নামটি আমি উচ্চারণও করব না।”

মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জোর জল্পনা, এরপর রাজনীতিতে যাবেন তিনি। এমনও গুঞ্জন, ভোটের ময়দানেও দেখা যাবে তাঁকে। যদিও এ নিয়ে এখনও খোলসা করে কিছু বলতে চাননি তিনি। তবে বলেছেন, বৃহত্তর স্বার্থে কাজ করবেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের রাজনৈতিক লড়াইয়ের প্রশংসা করেন এদিন। তাঁর চোখে মমতা ‘সিজনড পলিটিশিয়ান’, ‘দায়িত্বশীল রাজনীতিবিদ’। বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শ্রদ্ধা করেন। আর সে কারণেই তিনি তাঁকে কখনও আক্রমণও করেন না। তবে মমতার কথা বলতে বলতেই তিনি বলেন, “একটু আগেই বললাম একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণও করতে চাই না। কারণ তাঁকে আমি কোনও পলিটিশিয়ান মনেই করি না। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা