AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lalbazar: দিল্লি বিস্ফোরণে সতর্ক লালবাজার, বৈঠকে উঠে এল একাধিক নির্দেশ

Lalbazar: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি।    ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও। এই বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। 

Lalbazar: দিল্লি বিস্ফোরণে সতর্ক লালবাজার, বৈঠকে উঠে এল একাধিক নির্দেশ
সতর্ক লালবাজারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 2:31 PM
Share

কলকাতা: দিল্লির ঘটনার পরে বৈঠকে লালবাজারের কর্তারা। পুলিশ কমিশনারের নির্দেশ কোন অচেনা ব্যাক্তি কোন এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজর রাখতে হবে।  নাকা চেকিং পয়েন্ট জোরদার করতে হবে, একই জায়গায় না করে বিভিন্ন জায়গায় নাকা করার নির্দেশ। প্রতিটি হোটেলে নজরদারি আরও বেশ করে চালাতে হবে। কোন তথ্য পেলে তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি  বাইরে থেকে লোক এলে কারা কেন এবং কতদিনের জন্য এল, তা জানতে হবে। পুলিশকে তথ্য ভান্ডার বাড়াতে হবে।

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি।    ঘটনায় নাশকতার সম্ভাবনা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। দিল্লি জুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও। এই বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনার যোগসূত্র খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা।

দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তৎপর কলকাতা পুলিশ। সূত্রের খবর, দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সর্তক করল লালবাজার। পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ লালবাজারের।

সূত্র মারফত জানা যাচ্ছে, মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে লালবাজারের তরফে। একইসঙ্গে নজরদারিও বাড়ানো হচ্ছে। গোটা শহরজুড়েই জোরকদমেই চলবে নাকা তল্লাশি। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?