AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: ডার্ক নেট থেকে টেলিগ্রাম, প্রবেশিকা ‘কেলেঙ্কারি’ আর কোন কোন পথে, খুঁজবে সিবিআই

CBI: নিট পরীক্ষায় দুর্নীতির তদন্তভার নেওয়ার পর বিহার ও গুজরাট পুলিশের থেকে মামলার নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। দুই রাজ্য পুলিশের গ্রেফতার করা অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের নিয়ে যাওয়া হবে দিল্লিতে সিবিআই দফতরে।

CBI: ডার্ক নেট থেকে টেলিগ্রাম, প্রবেশিকা 'কেলেঙ্কারি' আর কোন কোন পথে, খুঁজবে সিবিআই
আরজিকরের তদন্ত শুরুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 12:09 PM
Share

কলকাতা: ডাক্তারির প্রবেশিকা নিট (NEET)-এর প্রশ্ন ফাঁস তদন্তে নিজস্ব সাইবার টিমেরও সাহায্য নিচ্ছে সিবিআই। সিবিআইয়ের নজরে একাধিক টেলিগ্রাম চ্যানেল। কোন কোন টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন ফাঁস, সেগুলির অ্যাডমিনদের খোঁজ শুরু হয়েছে। ডার্ক নেটে প্রশ্ন ফাঁস তদন্তেও সাইবার বিশেষজ্ঞরা।

নিট পরীক্ষায় দুর্নীতির তদন্তভার নেওয়ার পর বিহার ও গুজরাট পুলিশের থেকে মামলার নথি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। দুই রাজ্য পুলিশের গ্রেফতার করা অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের নিয়ে যাওয়া হবে দিল্লিতে সিবিআই দফতরে।

প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর করা হয়েছে এই মামলায়। শিক্ষামন্ত্রকের তরফে তদন্তভার সিবিআইকে দেওয়ার পরই তারা বিশেষ দল গঠন করেছে। তদন্তভার পাওয়ার পরই নির্দিষ্ট যে রাজ্যগুলিতে মামলা রুজু হয়েছে, সেইসব জায়গায় সিবিআইয়ের বাছাই করা টিম যাচ্ছে। পটনা, গোধরায় যাচ্ছে বিশেষ টিম। সংশ্লিষ্ট রাজ্যে তদন্তকারী টিম যে তদন্ত শুরু করেছে, তারা যে গ্রেফতার করেছে, নথি সংগ্রহ করেছে, সমস্ত এ সংক্রান্ত নথি সংগ্রহ করবে বিশেষ টিম।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করবে কীভাবে এই দুর্নীতি হয়েছে? এর সঙ্গে কে বা কারা জড়িত? মাস্টারমাইন্ডই বা কে? আর কোন কোন রাজ্যে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগে নেটের ক্ষেত্রেও তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় নিটের তদন্তভারও তাদের হাতেই দেওয়া হয়েছে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে