AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata And Suvendu: একই দিনে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে জমা পড়ল অভিযোগ

Kolkata: যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পরে যদিও, আপডেট খবর আসে তাঁর ইস্তফা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে আবার পাঠানো হবে নতুন করে। এরই মধ্যে কমিশনে জমা পড়ল অভিযোগ।

Mamata And Suvendu: একই দিনে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে জমা পড়ল অভিযোগ
শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Updated on: Mar 25, 2026 | 7:35 PM
Share

সৌরভ গুহ ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। পাল্টা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। দুই রাজনৈতিক দলের হেভিওয়েট দুই প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানোয় সরগরম রাজ্য-রাজনীতি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কী অভিযোগ?

আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের প্রার্থী মমতা। আদর্শ আচরণ বিধি লাগু হওয়া সত্বেও ভবানীপুর বিধানসভার একাধিক এলাকায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের ছবি-কাটআউট লাগানো রয়েছে বলে দাবি পদ্মশিবিরের। এই অভিযোগকে সামনে রেখেই কমিশনের দ্বারস্থ বিজেপি। এখানে উল্লেখ্য, মঙ্গলবার প্রথমে খবর আসে ২৬ থেকে ২৮ টি লাভজনক পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। যেহেতু বিধানসভা ভোটের তিনি প্রার্থী। সেই কারণে মনোনোয়ন জমা দেওয়ার আগে কোনও লাভজনক পদে থাকা যায় না। সেই নিয়ম মেনেই লাভজনক পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পরে যদিও, আপডেট খবর আসে তাঁর ইস্তফা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে আবার পাঠানো হবে নতুন করে। এরই মধ্যে কমিশনে জমা পড়ল অভিযোগ।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি কী অভিযোগ?

বুধবার নন্দীগ্রামে পবিত্র করের সভা ছিল। সেখান থেকে তাঁকে চোর চোর বলে আক্রমণ করেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অসম্মানজনক এই আচরণের নিন্দা জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফে। এরপরই শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল।

Follow Us
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
'ছেলের বিয়ে দিতে পারিনি', TMC প্রার্থীকে দেখে ক্ষোভ উগরে দিলেন মহিলা
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
সুরজিৎ রায়কেই কেন ভবানীপুরে? কমিশনকে 'পত্রাঘাত' তৃণমূলের
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বুথে হারলেই ২৪ ঘণ্টার মধ্যে 'অ্যাকশন', হুঁশিয়ারি TMC-র শ্রমিক নেতার
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
বাংলার সব ভোটার বিবেচনাধীন! কমিশনের ওয়েবসাইট দেখে শোরগোল
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ভোটের আগে বিজেপিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক, কী বললেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
ডান-বামকে একজোট হওয়ার আহ্বান মমতার, কেন?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে সংসদে কী বললেন মোদী?