AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manik Bhattacharya: ‘অভিযোগ করার স্বাধীনতা আছে, প্রমাণ করার…’ জামিনে মুক্ত হতেই বিধানসভায় দাঁড়িয়ে ‘আক্ষেপ’ মানিকের

Manik Bhattacharya: ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন তৃণমূলের এই বিধায়ক। অবশেষে গত সপ্তাহের শেষে জামিনে মুক্ত হয়েছেন মানিক। দলের কর্মী জাহেদুল শেখ মারা গিয়েছিলেন। জেল থেকে মুক্তি পেয়ে শনিবার সেই বাড়িতেই ছুটে যান মানিক।

Manik Bhattacharya: ‘অভিযোগ করার স্বাধীনতা আছে, প্রমাণ করার...’ জামিনে মুক্ত হতেই বিধানসভায় দাঁড়িয়ে ‘আক্ষেপ’ মানিকের
মানিক ভট্টাচার্য Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2024 | 5:19 PM
Share

কলকাতা: বিধানসভার সাব অর্ডিনেট লেজিসনেশন কমিটি এবং উচ্চ শিক্ষা কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কিন্তু জেলে থাকার ফলে কি সেই কমিটিতে আদৌ নাম আছে তাঁর। না কি কেটে গিয়েছে? দীর্ঘ সময় পরে মঙ্গলবার বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের থেকে জানতে চান পলাশিপাড়ার বিধায়ক। 

সূত্রের খবর, জেলে থাকলেও বিধানসভার সদস্য থাকায় কোনও কমিটি থেকেই বাদ যায়নি তাঁর নাম। তবে কমিটি বৈঠকের জন্য নির্ধারিত ভাতা অবশ্য পাননি মানিক। আগামী সপ্তাহ থেকেই বিধানসভার কমিটি বৈঠকে যোগ দেবেন তৃণমূলের এই বিধায়ক। একইসঙ্গে মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মানিক। 

২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন তৃণমূলের এই বিধায়ক। অবশেষে গত সপ্তাহের শেষে জামিনে মুক্ত হয়েছেন মানিক। দলের কর্মী জাহেদুল শেখ মারা গিয়েছিলেন। জেল থেকে মুক্তি পেয়ে শনিবার সেই বাড়িতেই ছুটে যান মানিক। সেই দিন পলাশিপাড়ায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটান। নানা বিষয়ে কথা বলেন। প্রায় দু’বছরের ব্যবধানে এলেন বিধানসভাতেও। সেখানেও বিভিন্ন আলাপচারিতায় মাঝে বারবার মানিকের গলায় আক্ষেপ ধরা পড়ল ইডি ভূমিকা নিয়ে। সূত্রের খবর, সেখানেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মানিক। খানিক আক্ষেপের সুরেই নাকি বলেছেন, “অভিযোগ করার স্বাধীনতা আছে। প্রমাণ করার দায় নেই।” প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পান মানিক। তবে জামিনে মুক্ত হলেও চার শর্ত মেনে চলতে হয় তাঁকে। হাইকোর্টের নির্দেশে জমা রাখতে হচ্ছে পাসপোর্ট। তদন্তে সবরকম সহযোগিতাও করতে হবে। প্রয়োজনে ট্রায়াল কোর্টে দিতে হবে হাজিরা। একইসঙ্গে তাঁর গতিবিধির ক্ষেত্রেও থাকছে কিছু বাধ্য-বাধ্যকতা। 

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...