AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: জামিন পেলেও আজ রাতে জেলেই থাকতে হবে মাম্পিকে, কেন জানেন?

Sandeshkhali: এদিকে এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু মাম্পি দাসকে এদিনই সংশোধনাগার থেকে ছাড়া হবে না বলেই খবর। সংশোধনাগার সূত্রে খবর, বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার এখনও এসে পৌঁছয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।

Sandeshkhali: জামিন পেলেও আজ রাতে জেলেই থাকতে হবে মাম্পিকে, কেন জানেন?
সন্দেশখালির মাম্পি দাস।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2024 | 8:41 PM
Share

কলকাতা: জামিন পেয়েছেন, তবে আজই সংশোধনাগার থেকে মুক্তি নয় বিজপি নেত্রী মাম্পি দাসের। জামিন পেলেও শুক্রবার সংশোধনাগারেই থাকতে হবে মাম্পিকে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জামিন দিয়েছে হাইকোর্ট। ব্যক্তিগত বন্ডে এদিন জামিনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিকে এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছয় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু মাম্পি দাসকে এদিনই সংশোধনাগার থেকে ছাড়া হবে না বলেই খবর। সংশোধনাগার সূত্রে খবর, বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার এখনও এসে পৌঁছয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে।

এই বেল বন্ড জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে। বসিরহাট আদালত থেকে রিলিজ অর্ডার আনতে হবে। আর তা আনতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময় অতিক্রান্ত হওয়ার কারণেই শুক্রবার মাম্পিকে সংশোধনাগারে থাকতে হচ্ছে বলে খবর।

সম্প্রতি ভাইরাল ভিডিয়োকাণ্ড ঘিরে সন্দেশখালি উত্তাল হয়। এরইমধ্যে মাম্পি দাস নামে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে সাদা কাগজে সই করানোর অভিযোগ ঘিরে শুরু হয় চাপানউতর। অভিযোগ ওঠে মাম্পি জোর করে অন্য মহিলাদের দিয়ে যৌন নির্যাতনের মামলা করিয়েছিলেন। এরপরই পুলিশ তাঁকে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। গ্রেফতার করা হয় তাঁকে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?