AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Smart Meter: স্মার্ট মিটার তো বাতিল, কিন্তু যাঁদের বাড়িতে বসল, তাঁরা কী করবেন? বিধানসভায় জানালেন মন্ত্রী

Smart Meter: সাম্প্রতিককালের অন্যতম চর্চিত বিষয় হল স্মার্ট মিটার। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একাধিক গৃহস্থের বাড়িতে বসেছে স্মার্ট মিটার। কিন্তু গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, এক মাসে বিদ্যুতের বিল আসছে ১২ হাজার টাকা। রাজ্যের তরফ থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার বসানো হবে না।

Smart Meter: স্মার্ট মিটার তো বাতিল, কিন্তু যাঁদের বাড়িতে বসল, তাঁরা কী করবেন? বিধানসভায় জানালেন মন্ত্রী
স্মার্ট মিটার নিয়ে উত্তাল বিধানসভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 2:44 PM
Share

কলকাতা: স্মার্ট মিটার নিয়ে রাজ্যের একাধিক জায়গায় গ্রাহকদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, বিদ্যুতের বিল বেশি আসছে। এবার স্মার্ট মিটার নিয়ে প্রকাশ্যে কেন্দ্র রাজ্য সংঘাত। বুধবার এই ইস্যুতে উত্তপ্ত হয় বিধানসভাও। কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্প চাপানোর অভিযোগ তুলেছে রাজ্য। প্রতিবাদ করছে বিজেপি।

সাম্প্রতিককালের অন্যতম চর্চিত বিষয় হল স্মার্ট মিটার। ইতিমধ্যেই গ্রামাঞ্চলের একাধিক গৃহস্থের বাড়িতে বসেছে স্মার্ট মিটার। কিন্তু গ্রাহকরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, এক মাসে বিদ্যুতের বিল আসছে ১২ হাজার টাকা। রাজ্যের তরফ থেকে মঙ্গলবারই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্মার্ট মিটার বসানো হবে না।

বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার জোর করে চাপিয়ে দিয়েছে।” কিন্তু রাজ্য যে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করে দিয়েছে, সেটাও স্পষ্ট করে দেন তিনি। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, যেগুলো লাগানো হয়েছে, তা সাধারণ মিটার হিসাবে হিসাবে ব্যবহার হবে। আর কোনও প্রিপেইড নয়।

কিন্তু যাঁদের বাড়িতে ইতিমধ্যেই স্মার্ট মিটার লাগানো হয়েছে, সেগুলির কী হবে। বিদ্যুৎমন্ত্রী এদিন বিধানসভায় স্পষ্ট করে দেন, এই মিটারগুলোকে যেদিন লাগানো হচ্ছে, তার তিন মাস পর থেকে সাধারণ মিটার হিসাবে গণ্য করা হবে। বিল প্রি পেইড মোডে নয়, পোস্ট পেইড মোডেই আসবে।

Follow Us
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
শিল্পের বধ্যভূমিতেই বেঁচে উঠবে শিল্প?
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
হারের পর আর বেরোননি, বেরিয়েই তীব্র জনরোষের মুখে অভিষেক
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র