AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Exclusive: সারা রাত ঘুমাননি মমতা! ভবানীপুরের রাস্তায় দাঁড়িয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Bhabanipur: সারাদিন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বলছে, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে।"

Mamata Banerjee Exclusive: সারা রাত ঘুমাননি মমতা! ভবানীপুরের রাস্তায় দাঁড়িয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 8:40 AM
Share

কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সকালে বেনজির ছবি। সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের গড় ভবানীপুর (Bhabanipur) থেকেই লড়ছেন তিনি। আজ নিজে ভোট দেওয়ার আগে চেতলা এলাকায় ঘুরে পরিদর্শন করছেন তিনি। অভিযোগ করলেন, পোস্টার খুলে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের তুলে নেওয়া হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভি৯ বাংলার মুখোমুখি হয়ে বলেন যে গতকাল সারা রাত তিনি ঘুমোননি। সকালেই বেরিয়ে পড়েছেন। সারাদিন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সারা বাংলা জুড়ে সিআরপিএফ আর অবজার্ভাররা কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও বলছে, অর্ডার মানব না। আমাদের সব ছেলেদের তুলে নিচ্ছে।”

তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম। সারা রাত এই কাজগুলি করেছি।

তিনি অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে।

Follow Us