AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বছর শেষে চাগিয়ে খেলছে শীত, ছয় জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি

বুধবারও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে।

বছর শেষে চাগিয়ে খেলছে শীত, ছয় জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
ফাইল চিত্র।
| Updated on: Dec 30, 2020 | 9:19 AM
Share

কলকাতা: বছর শেষে চাগিয়ে খেলছে শীত। পারদের ওঠানামা লেগেই থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে কনকনে শীত তো থাকবেই। তাপমাত্রা কমতে পারে আরও ২ ডিগ্রি। ছয় জেলাতে শুক্রবার পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে।

বুধবার কলকাতার সকাল কিছুটা কুয়াশাচ্ছন্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাওয়ারই আভাস দিয়েছে হাওয়া অফিস। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কারই থাকছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।

আরও পড়ুন: ‘উত্তর প্রদেশ ঘৃণার রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে’, যোগীকে চিঠি লিখলেন ১০৪ প্রাক্তন আইএএস

গত কয়েকদিন ধরে জঙ্গলমহলের জেলাগুলিতে পারদ পতন ভালই লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশেই রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমের দিকেই। উত্তুরে হাওয়ার দাপট থাকছেই। আবহাওয়া দফতর যা ইঙ্গিত দিচ্ছে, তাতে বর্ষশেষের উদযাপন এবং বর্ষবরণের উল্লাসের সঙ্গে জড়িয়ে থাকবে কনকনে ঠান্ডার দাপট।

উত্তর পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। এর জেরেই বঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের ফলে শীতল বাতাস আসছে উত্তর-পশ্চিম দিক থেকে। বুধবারও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী দু’দিন পরিস্থিতির খুব একটা হেরফের হবে না বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!