AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বৃষ্টিতে ভিজবেন আজই, আর ঠিক কতক্ষণের অপেক্ষা

Weather Update: সোম থেকে বৃহস্পতি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে তাপমাত্রার কতটা ফেরফের হবে?

Weather Update: বৃষ্টিতে ভিজবেন আজই, আর ঠিক কতক্ষণের অপেক্ষা
আবহাওয়ার আপডেট
| Edited By: | Updated on: May 04, 2024 | 10:57 AM
Share

কলকাতা: এসি ঘরের বাইরে বেরলেই গলদঘর্ম অবস্থা। দুপুর রোদে শুকিয়ে যাচ্ছে জিভ। বাংলার মানুষ যেন চাতক পাখীর মতো অপেক্ষা করছে। আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন সবাই। একটু বৃষ্টির জন্য অপেক্ষা চলছে প্রায় দু সপ্তাহ ধরে। অবশেষে অপেক্ষার অবসান। আজ শনিবারই নামবে বৃষ্টি। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। কোথায়, কখন বৃষ্টি হবে, তা জানতে আগ্রহী সবাই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে ইতিমধ্যেই ঢুকছে বহু কাঙ্ক্ষিত জলীয় বাষ্প। তার জেরেই দেখা যাচ্ছে বৃষ্টির আশা। শনিবার থেকেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। শনিবার ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর সোমবার থেকে হবে একটানা বৃষ্টি।

সোম থেকে বৃহস্পতি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে তাপমাত্রার কতটা ফেরফের হবে? আবহাওয়াবিদরা বলছেন, আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমও বাড়বে।

সোমবার থেকে ৩-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। রবিবার পর্যন্ত কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বৃহস্পতি, সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবার কোথায় কোথায় বৃষ্টি হবে, তা এখনও জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে। সোম-মঙ্গল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?