AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime in Kolkata: খাটের মধ্যে স্ত্রীর রক্তমাখা দেহ! দাম্পত্য কলহে চরম পরিণতি খাস কলকাতায়

Kolkata Police: স্বামী-স্ত্রী উভয়েই রাঁধুনির কাজ করতেন বলে জানা যাচ্ছে। শুক্রবার ওই বাড়ির মালিকই প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে বিছানায় পড়ে ছিল মহিলার নিথর দেহ।

| Edited By: | Updated on: May 17, 2024 | 11:41 PM
Share

কলকাতা: খাস কলকাতায় মাঝবয়সি এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। এদিন সন্ধেয় কলকাতার আনন্দপুর থানা এলাকায় পূর্ব পঞ্চান্নগ্রাম চত্বর থেকে উদ্ধার হয় মহিলার দেহ। মৃত মহিলার নাম মনীষা বাগ। বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। একটি কাঁচা বাড়ি ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। স্বামী-স্ত্রী উভয়েই রাঁধুনির কাজ করতেন বলে জানা যাচ্ছে। শুক্রবার ওই বাড়ির মালিকই প্রথম মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে বিছানায় পড়ে ছিল মহিলার নিথর দেহ।

বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই বাড়ির মালিক খবর দেন আনন্দপুর থানায়। থানায় খবর আসার কিছুক্ষণের মধ্যেই পুলিশকর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে। উদ্ধার করা হয় মহিলার দেহ। এদিকে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল সকাল থেকেই বেপাত্তা মৃতা মনীষা বাগের স্বামী। পুলিশের সন্দেহ ওই ব্যক্তি পলাতক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যেই দাম্পত্য কলহ লেগে থাকত। বাড়ির মালিকও এই বিষয়টি পুলিশকর্মীদের জানিয়েছেন বলে খবর।

ক্ষতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ব্লেড জাতীয় কিছু ধারাল জিনিস দিয়ে আঘাত করা হয়েছে মহিলাকে। পুলিশ দেহটিকে ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং আগামিকাল মহিলার দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই স্বতোঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পলাতক স্বামীরও খোঁজ শুরু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Follow Us
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত