West Bengal Election 2026 Highlights: অসময়ে না ফেরার দেশে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড
West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: এ দিকে, প্রচার রয়েছে বিজেপিরও। গতকালই অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে চার্জশিট এনেছে তৃণমূলও। অপরদিকে, প্রচারে শান দিচ্ছে সিপিএমও। শূন্যের খরা কাটাতে মরিয়া বামেরা। সব ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রার্থীদের হয়ে প্রচার সারছেন তিনি। আজ আবার মার্চের শেষ রবিবার। প্রতি মাসের শেষ 'মন কী বাত' অনুষ্ঠান ঘিরে এ বার তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে জোরদার ভোটপ্রচার চলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্যে কি কোনও নির্বাচনী বার্তা উঠে আসতে পারে?

Assembly Election 2026 News Updates in Bengali: জেলায়-জেলায় জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। প্রচারে ব্যস্ত থাকছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারে একটি প্রচারসভা করবেন মমতা। এরপর যাবেন বাঁকুড়ায়। তারপর পৌঁছবেন খড়গপুরে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ও সন্দেশখালিতে প্রচার করবেন।
এ দিকে, প্রচার রয়েছে বিজেপিরও। গতকালই অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে চার্জশিট এনেছে তৃণমূলও।
অপরদিকে, প্রচারে শান দিচ্ছে সিপিএমও। শূন্যের খরা কাটাতে মরিয়া বামেরা। সব ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রার্থীদের হয়ে প্রচার সারছেন তিনি।
আজ আবার মার্চের শেষ রবিবার। প্রতি মাসের শেষ ‘মন কী বাত’ অনুষ্ঠান ঘিরে এ বার তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে জোরদার ভোটপ্রচার চলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্যে কি কোনও নির্বাচনী বার্তা উঠে আসতে পারে?
LIVE NEWS & UPDATES
-
Mamata Banerjee: অভিনেতা রাহুলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
- তালসারিতে জলে ডুবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
- মুখ্যমন্ত্রী আরও লেখেন, “রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
-
Rahul Banerjee: রাহুলের বিজয়গড়ের বাড়িতে প্রিয়ঙ্কা, গেলেন অরূপ বিশ্বাসও
- দিঘায় এখনও রয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ।
- রাহুলের বিজয়গড়ের পাড়াতে শোকের ছায়া।
- রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার বিজয়গড়ের বাড়িতে আসেন।
- তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসও বিজয়গড়ে রাহুলের বাড়িতে আসেন।
-
-
Actor Rahul Banerjee: ধারাবাহিকের শুটিংয়ে গিয়ে তালসারিতে প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
- মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
- রবিবার তালসারি বিচে বোট থেকে জলে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
- রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।
-
EC: এবার বিডিও বদলি
- ভোট বঙ্গে ফের অফিসার বদল
- এক ধাক্কায় ৮৪ জন বিডিও-কে বদলি করল কমিশন
- তালিকায় রয়েছেন নন্দীগ্রামের ২ বিডিও</
li>
-
হাইভোল্টেজ ভবানীপুরে জোর
- ভবানীপুরে ডোর টু ডোর প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
- ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন শুভেন্দু।
- হাইভোল্টেজ ভবানীপুরে রবিবাসরীয় প্রচারে জোর।
- সকালে প্রচার করেন ফিরহাদ হাকিম।
- তিনি বলেন, “ভবানীপুরে ভালো মানুষের সাড়া পাচ্ছি। খুব ভালো পজিটিভ সাড়া। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। কয়েকটা জায়গায় রাস্তা উঁচু হয়ে গিয়েছে, বাড়ি নীচু, এই সব অভিযোগ রয়েছে। কিন্তু সবাই মোটামুটি স্যাটিসফায়েড।”
-
-
Mamata Banerjee: ‘তৃণমূলের ঘাঁটিতে পুনর্নির্বাচনের ছক’
- দিল্লির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- যেখানে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই কমিশন পুনর্নির্বাচনের অভিযোগ করছেন তিনি।
- পুরুলিয়ার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। ভোটের দিন গ্রামের ‘মা-বোনেদের’ বুথ পাহারা দেওয়ার পরামর্শও দিলেন তিনি।
- মমতা বলেন, “মা-বোনেরা নির্বাচনের দিন ভাল করে পাহারা দেবেন। ওদের পরিকল্পনা হচ্ছে, আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত হচ্ছে। দিল্লির চক্রান্ত। ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর।” তাঁর সংযোজন, “আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষই এর বদলা নেবে।”
-
যুবসাথীর টাকা না ঢুকলে কী হবে?
- চর্চা-তর্জায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। পক্ষে-বিপক্ষে নানা মত উঠে আসছে যুব সমাজ থেকেও। লক্ষ লক্ষ আবেদনকারী থাকলেও এখনও সবার অ্যাকাউন্টে আসেনি টাকা। তা নিয়েও নানা মহল থেকে নানা মত উঠে আসছিল। যদিও কেন এমনটা হচ্ছে এদিন তার ব্যাখ্য়া দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পুরুলিয়ার মানবাজারে প্রচারে গিয়ে ফের একবার রাজ্য সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের জয় গান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর মুখে। তখনই বাংলার যুবদের প্রসঙ্গ উঠতেই আসে যুবসাথীর প্রসঙ্গ। বিস্তারিত পড়ুন- আবেদন করেছেন কিন্তু যুবসাথীর টাকা ঢোকেনি? কেন, কী করতে হবে বলে দিলেন মমতা
-
‘সরকারের জমিতে শুভেন্দুর প্রচার অফিস!’ তৃণমূল প্রশ্ন তুলতেই কী বললেন শুভেন্দু?
- ভোটের হটস্পট ভবানীপুরে এবার বিজেপি-তৃণমূলের নতুন লড়াই। বেআইনিভাবে শুভেন্দুর কার্যালয় তৈরির অভিযোগ। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৭৪ নম্বর ওয়ার্ডে বিতর্কিত ওই অফিস তৈরির অভিযোগ। জমিতে আবার নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।
- তৃণমূলের দাবি, সেই নির্দেশ অমান্য করেই পার্টি অফিস তৈরি করছে বিজেপি। ফলে এখন বিজেপির এই নতুন নির্বাচনী কার্যালয় তৈরি নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। বিস্তারিত পড়ুন- ‘সরকারের জমিতে শুভেন্দুর প্রচার অফিস!’ তৃণমূল প্রশ্ন তুলতেই শুভেন্দুর পাল্টা, ‘মমতার বাড়িই তো…’
-
এবার ভোটে কমিশনের চোখ AI চালিত ৩৬০ ডিগ্রি ঘুরবে ক্যামেরা?
- ভোটের বাকি আর এক মাসেরও কম সময়। কোমর বাঁধছে কমিশন। তৈরি করা হচ্ছে সুরক্ষার চক্রব্যূহ। বুথে অশান্তি দেখলেই অ্য়াকশন। ভোটের প্রতিটা ধাপে থাকবে কমিশনের সতর্ক চোখ।
- প্রতিটি বুথে নজরদারির জন্য মাঠে নামছে AI. ওয়েবকাস্টিংয়ের জন্য প্রতিটা ভোটগ্রহণ কেন্দ্রে কমিশনের চোখ হয়ে ঘুরবে AI চালিত ৩৬০ ডিগ্রি ঘুরবে ক্যামেরা। বিস্তারিত পড়ুন- প্রত্যেক বুথে বুথে AI ক্যামেরা, লজিক্যাল ডিসক্রিপেন্সির মত মেসেজ পাঠাবে না তো?
-
চায়ের কাপ হাতে মানুষের যন্ত্রণা শুনলেন তৃণমূল প্রার্থী
সকাল সকাল বনগাঁ নেতাজি মার্কেটে রবিবাসরীয় প্রচার সারলেন বনগাঁ উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস, চায়ের দোকানে বসে চায়ের কাপ হাতে শুনলেন সাধারন মানুষের অভিযোগ ।
রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ মতিগঞ্জ নেতাজি মার্কেটে রবিবাসরীয় প্রচার সারেন বনগাঁ উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস।
সবজি বাজার,মাছের বাজারে প্রচার করেন তিনি। প্রচারের মাঝে কর্মী সমর্থকদের নিয়ে চায়ের দোকানে চায়ের কাপ হাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। চায়ের দোকানে থাকা সাধারণ মানুষ বাইরের রাজ্যে বাঙ্গালীদের উপরে হেনস্তার অভিযোগ করেন তার কাছে।
-
‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’
রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল পানিহাটি। বিশেষ করে যখন বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা, সেক্ষেত্রে এই কেন্দ্রে ভোটের ফলাফল কী হয় তা নিয়ে দেখার অপেক্ষায় বাঙালি।
তবে এখানে তিলোত্তমার মা প্রার্থী হলেও,তাঁকে নিয়ে কোনও মন্তব্যই করতে নারাজ তৃণমুল প্রার্থী মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। তবে,সিপিএম প্রার্থী কলতানকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরছেন তিনি।
বিস্তারিত পড়ুন: Indranil Sen: ‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’, শূন্য CPM-কে নিয়ে কেন মাথাব্যথা তাও বোঝালেন ইন্দ্রনীল
-
‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’
বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। যে সকল বিজেপির নেতারা এক সময় তৃণমূলের ছিলেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিদায়ী মন্ত্রী। তাঁর বক্তব্য, বিজেপির প্রার্থী হতে গেলে বায়োডাটায় দেখা হয় কত বছর তৃণমূল হয়ে করেছেন। মুখ্যমন্ত্রীর হাতে ছোঁয়া নাকি সব দলেই রয়েছে। এমনকী, তাঁদের প্রধান প্রতিপক্ষ যে বামেরা সে কথাও স্বীকার করেন ইন্দ্রনীল।
চন্দননগর জ্যোতির মোড়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন সভা করেন। সেখানেই তিনি বলেন,”কত বছর তৃণমূলের হয়ে কাজ করেছেন বিজেপি প্রার্থী হতে গেলে সেটাই তার যোগ্যতা মান। কেউ পাঁচ বছর কেউ তিন বছর কেউ দু’বছর। উত্তরবঙ্গের নিশীথ প্রামাণিক থেকে অর্জুন সিং-শুভেন্দু অধিকারী সবার বায়োডাটা দেখুন।তৃণমূল করেছে তারাই বিজেপির প্রার্থী।” এরপরই তাঁর সংযোজন, “অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছোঁয়া সব দলেই রয়েছে। উনিই ঠিক করেন কে প্রার্থী হবেন, কে জয়যুক্ত হবে কে মন্ত্রী হবেন।”
বিস্তারিত পড়ুন: Indranil Sen: ‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’, শূন্য CPM-কে নিয়ে কেন মাথাব্যথা তাও বোঝালেন ইন্দ্রনীল
Published On - Mar 29,2026 10:59 AM
