AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Live: আন্তঃরাজ্য সীমানা বড় বৈঠকে কমিশন, জ্ঞানেশ কুমারের পাশাপাশি থাকছেন সিইও-মুখ্যসচিব-ডিজি

| Updated on: Mar 24, 2026 | 10:43 AM
Share

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: নির্বাচন কমিশনের আন্তঃরাজ্য সীমানা নিয়ে বৈঠকে অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, বিহার ঝাড়খণ্ড, ওড়িশার মুখ্যসচিব, ডিজি, হোম সেক্রেটারিরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। নির্বাচনের আগে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

West Bengal Election 2026 Live: আন্তঃরাজ্য সীমানা বড় বৈঠকে কমিশন, জ্ঞানেশ কুমারের পাশাপাশি থাকছেন সিইও-মুখ্যসচিব-ডিজি
Image Credit: x

LIVE NEWS & UPDATES

  • 24 Mar 2026 10:43 AM (IST)

    নজরে সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলা

    • সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কী বলবে রাজ্য সরকার? অবস্থান কী হবে কমিশনের? নজর আজ সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলায়। শেষ শুনানির পর ঘোষণা হয়ে গিয়েছে রাজ‍্যের নির্বাচনী নির্ঘণ্ট।
    • গতকাল মধ‍্যরাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ মেনে গঠন হয়েছে অ‍্যাডজুডিকেশন ট্রাইব্যুনালও।এই অবস্থায় যাদের নাম বাদ যাচ্ছে তাদের ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট নতুন কোন নির্দেশ দেয় কিনা, নজর সেদিকেই।
    • ইতিমধ্যেই কমিশনকে ব্যবহার করে রাজ্যে পরোক্ষ রাষ্ট্রপতি শাসন চলছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায
  • 24 Mar 2026 09:54 AM (IST)

    পাথরপ্রতিমায় অভিষেক

    • বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার অভিযান শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
    • পাথরপ্রতিমা বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর জানার সমর্থনে পাথরপ্রতিমার কলেজ মাঠে সভার আয়োজন করা হয়েছে। ​দুপুর দুটটো নাগাদ আকাশ পথে সভাস্থলে পৌঁছানোর কথা অভিষেকের। 
    • সভার প্রস্তুতি নিয়ে স্থানীয় কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কর্মী-সমর্থকদের ভিড় সামলাতে কলেজ ময়দান জুড়ে তৈরি করা হয়েছে বিশাল হেঙ্গার, তৈরি সুসজ্জিত সভামঞ্চ। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
  • 24 Mar 2026 09:54 AM (IST)

    কমিশনের বৈঠকে আর কোন কোন রাজ্য?

    • নির্বাচন কমিশনের আন্তঃরাজ্য সীমানা নিয়ে বৈঠকে অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, বিহার ঝাড়খণ্ড, ওড়িশার মুখ্যসচিব, ডিজি, হোম সেক্রেটারিরাও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। 
    • নির্বাচনের আগে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এই বৈঠেকের পর তাঁদের উপর অতিরিক্ত কোনও দায়িত্ব আসে কিনা তাও দেখার।
    • অতীতে পশ্চিমবঙ্গের ভোটে লাগাতার হিংসার ছবি নজর কেড়েছে গোটা দেশের। সে ক্ষেত্রে এবারের ভোটে রাজ্য পুলিশকেই বা নির্বাচন কমিশন আলাদা করে কী নির্দেশ দেয় সেদিকে নজর সব মহলের।

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ আন্তঃরাজ্য সীমানা নিয়ে আলোচনায় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই হবে ভার্চুয়াল বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন, সিইও, মুখ্যসচিব, ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা, স্টেট পুলিশ নোডাল অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। ভোটের আগে বর্ডার সীল থেকে নাকা চেকিং কিভাবে হবে তা নিয়েই এই বৈঠক।

Published On - Mar 24,2026 9:54 AM

Follow Us