West Bengal Highlights: SRFTI -এর ঘটনায় ৩টি পৃথক অভিযোগ পর্ণশ্রী থানায়
Breaking News Live Update in Bengali: দুপুরে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে নিতিনের। এছাড়া, সংগঠনের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি, জেলা সভাপতি-সহ অন্যদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর দলের সাংসদ, বিধায়কদের ও মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকালেই দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দুপুরে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে নিতিনের। এছাড়া, সংগঠনের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি, জেলা সভাপতি-সহ অন্যদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর দলের সাংসদ, বিধায়কদের ও মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। আজ মন কি বাত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে, সোমবার থেকে টানা তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট। তাই আজ, রবিবার ছুটির দিন ব্যাঙ্ক খোলা থাকছে। দেশ, রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…
LIVE NEWS & UPDATES
-
SRFTI: নিরাপত্তার বিষয়ে নজর রাখা হচ্ছে: ভিসি
- SRFTI-এর ঘটনায় এবার মুখ খুললেন ভিসি সন্তোষ আজমেরা। তিনি বলেন,
“এই ধরনের ঘটনা কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই কাম্য নয়।SRFTI দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান!শিক্ষার্থীরা এখানে কোনও ধরনের হিংসার সম্মুখীন হওয়াটা কাম্য নয়! আমরা পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়ে নজর রাখছি! চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে! তিনিও বিষয়টি নজরে রাখছেন!”
- SRFTI-এর ঘটনায় এবার মুখ খুললেন ভিসি সন্তোষ আজমেরা। তিনি বলেন,
-
SRFTI: ৩ টি পৃথক অভিযোগ
- SRFTI-এর ঘটনায় তিনটি পৃথক অভিযোগ দায়ের হল পর্ণশ্রী থানায়।
পুলিশের তরফ থেকে একটি। ক্যাম্পাসের ভিতরে গাড়িতে ধাক্কাধাক্কি, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। - আয়োজকদের তরফ থেকে একটি অভিযোগ। অনুমতি নিয়ে সভা করার পরেও হামলা করা হয়েছে বলে অভিযোগ।
- ছাত্রদের তরফ থেকে একটি অভিযোগ করা হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে হামলা চালিয়েছে বলে অভিযোগ।
- SRFTI-এর ঘটনায় তিনটি পৃথক অভিযোগ দায়ের হল পর্ণশ্রী থানায়।
-
-
অ্যাম্বুল্যান্স আসতেই ঘিরে ফেলল বহিরাগতরা
অ্যাম্বুল্যান্স আটকে বিক্ষোভ বহিরাগতদের। কার্যত ঘিরে ফেলা হয়েছে অ্যাম্বুল্যান্স। জলের বোতল ছোড়া হল অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে। পরিস্থিতি সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। কোনও রকমে অ্যাম্বুল্যান্সটি বের করা হয়। পিয়ারলেস হাসপাতালের দিকে রওনা হয় সেটি।
-
SRFTI: গেট টপকে ক্যাম্পাসে ঢুকছে পুলিশ
যত সময় গড়াচ্ছে, উত্তেজনা বাড়ছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI-এর পরিস্থিতি। দুই ছাত্র সংগঠনের স্লোগান পাল্টা স্লোগানে চড়ছে পারদ। তার মধ্যেই রক্তারক্তিকাণ্ড। ক্যাম্পাসের ভিতর ও বাইরে পাথর বৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। তাতে একাধিক ছাত্র আহতও হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ক্যাম্পাসের ভিতর চলছে ‘জয় ভীম’, ‘ইনকিলাব’ , ‘আজাদি’ স্লোগান। আর বাইরে চলছে ‘জয় শ্রী রাম’, ‘ভারতমাতা’ স্লোগান।
-
BJP Meeting: বিজেপির সাংগঠনিক বৈঠকে বড় বার্তা নিতিন নবীনের
- দল বাংলায় ক্ষমতায় আসার পর নানা অভিযোগ উঠেছে। এই আবহে রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
- দলের রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি, জেলা ইনচার্জ, বিভাগ কনভেনর, মোর্চা সভাপতি, সেলের দায়িত্ব প্রাপ্ত, সমাজ মাধ্যম, প্রযুক্তিগত দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করলেন তিনি।
- দলের অন্দরে বেনোজল আটকাতে পদাধিকারীদের নির্দেশ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
বিস্তারিত পড়ুন: ‘নম্রভাবে কাজ করতে হবে’, বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা-কর্মীদের বড় বার্তা নিতিনের
-
-
দফায় দফায় উত্তপ্ত SRFTI ক্যাম্পাস
দফায় দফায় উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট। ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। রীতিমতো রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার রেশ ধরে রবিবার দুপুরেও উত্তপ্ত ক্যাম্পাস। স্লোগান, পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
-
Suvendu Adhikari: মমতা ও সিপিএম-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
“সিপিএম-এর বিরোধিতার উপর দাঁড়িয়ে তৃণমূলের জন্ম। সেই তৃণমূল এখন বামেদের সঙ্গে হাত মেলাচ্ছে।” এবার মমতা ও বামেদের একযোগে রেখে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগেই সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জ্ঞানেশ কুমার বিতর্ক নিয়ে দেশের সব বিরোধী নেতাদের পাশাপাশি মমতাকে আগেই চিঠি লিখেছিলেন এম এ বেবি। এরপর থেকেই জোর চর্চা শুরু হয়। এরপর শনিবার শ্রীরামপুরের সভা থেকে জোটবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, বিজেপিকে রুখতে আর লাল-নীল-হলুদ দেখবেন না তিনি। এবার মমতা-সিপিএমের এই ‘বন্ধুত্ব’-কেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।
-
Sona Pappu: অবশেষে ইডি দফতরে সোনা পাপ্পু
অবশেষে ইডি দফতরে সোনা পাপ্পু
প্রায় সাড়ে তিন মাস ইডির সঙ্গে লুকোচুরির পর সিজিও-তে হাজিরা সোনা পাপ্পুর
কাঁকুলিয়াকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছিল সোনা পাপ্পু
শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারির পরই ইডি দফতরে সোনা পাপ্পু -
Nandigram: উপনির্বাচনের আগে সরগরম নন্দীগ্রাম
উপনির্বাচনের আগে সরগরম নন্দীগ্রাম। মমতাপন্থী তৃণমূল নেতার বাড়িতে পুলিশ। শেখ সুফিয়ানের পর শেখ সাহাবুদ্দিনের বাড়িতে চলছে পুলিশি অভিযান
-
এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী। কী কী বললেন?
গত ভোটে আমরা ২০৮টি আসন জিতেছি। ওরা দুই পক্ষ মিলিয়ে ৮০টা আসন জিতেছে। এবং প্রায় দুই কোটি ৪৭ লক্ষের বেশি ভোট পেয়েছে। তাঁরা এই নির্বাচনকে অস্বীকার করেছে। আর নির্বাচনী ব্যবস্থায় এসআইআর, ফর্ম ৬ সবটা নিয়ে অনেকগুলি প্রশ্ন তুলেছে ওই সংবাদপত্রে প্রকাশিত সংবাদ নিয়ে। কিছু কিছু চ্যানেল বিজেপির জয় নিতে পারছে না। তারাও তাদের সঙ্গ দেওয়ার কাজ করেছে।
যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, তখন কংগ্রেস থেকে ঘাড় ধাক্কা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে কমিউনিস্ট শাসনকে শেষ করার জন্য ওনাকে আশ্রয় দিয়েছিলেন অটলজি। ৩৪ বছরের সিপিএমের অত্যাচার, অবিচার, সীমাহীন মানবাধিকার লঙ্ঘন, নন্দীগ্রাম থেকে নেতাই পর্যন্ত, তার উপরে দাঁড়িয়ে। সিপিএম এখন ওঁদের বন্ধু হয়েছে। সেই বন্ধুত্ব আমরা কিছুদিন আগে বিধানসভার ভিতরেও দেখেছি। অধ্যাপাক সংক্রান্ত বিলে সমর্থন না করে ওয়াকআউট করলেন, সেদিন আমরা দেখলাম ১৫টি ভোট পড়েছিল। তার মধ্যে মমতা তৃণমূলও ছিলেন, ডোমকলের বিধায়কও ছিলেন। যে তৃণমূল কংগ্রেস সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়েছিল, সেই মমতা তৃণমূল কংগ্রেস সিপিএমের সঙ্গে হাত মেলালেন। ঠিক এই এসআইআর ইস্যুতে সংবাদমাধ্যমের খবরকে সামনে রেখে মাঠে নামলেন। ক্ষয়িষ্ণু মহাশূন্যে বিচারণ করা সিপিআইএম, আর সিপিআইমের বিরুদ্ধে লড়াই করা মমতা তৃণমূল কংগ্রেস একে অপরের হাত ধরে গত কয়েকদিন ধরে সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কার্যত জনশূন্য শ্রীরামপুর কোর্ট ময়দানের সভাতে ১৫০ জন লোক ছিল। ১৭০ পুলিশ ছিল। তার মধ্যেই উনি ঘণ্টা চারেক যে ভাষায় কথা বলে গিয়েছেন, ঠিক একই ভাষায় রেজিনগরে গিয়ে কথা বলেছেন একাধিক নির্বাচনে হারা সেলিম সাহেব। বারবার হেরেছেন। এবারের নির্বাচনে লড়ার রিস্ক নেননি। তিনিও একই ভাষায় কথা বলেছেন।
আবার যাঁরা টুকরে টুকরে গ্যাং যাঁরা ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করেন, পহেলগাঁও গণহত্যা বলেন না, অপারেশন সিঁদুর হলে পাকিস্তান কেন আক্রান্ত হলে জবাব চাই জবাব দাও বলেন, আমার কাছে দুই বার হারা নতুন পার্টির নতুন নেত্রী, যাঁর ঘাষের উপর জোড়াফুলও গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্যানারও গিয়েছে। তিনিও আজাদি স্লোগান দিয়েছেন।
-
বঙ্গে পা নিতিন নবীনের
বঙ্গে পা দিলেন নিতিন নবীন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
-
CM Suvendu Adhikari: নিতিন নবীনকে স্বাগত জানাতে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী
কিছুক্ষণের মধ্যেই রাজ্যে পা রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আসন্ন উপনির্বাচন এবং পুরভোটের আগে দু দিনের বিশেষ বঙ্গ সফর তাঁর। এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন জেলা থেকে ভিড় করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা।
-
Cough Syrup: ওষুধের গোডাউন থেকে বাজেয়াপ্ত ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
বাগুইহাটির একটি ওষুধের গোডাউন থেকে ওই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ নারায়ণতলা পশ্চিমে ওষধের গোডাউনে হানা দেয়। সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, ৩৪ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা।
বিস্তারিত পড়ুন, থরে থরে সাজানো বোতল, বাগুইআটির গোডাউনে মিলল কোটি টাকার ‘ভাণ্ডার’ -
S Jaishanksar: সন্ত্রাসবাদ নিয়ে ফের কড়া বার্তা দিল ভারতের
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ফের কড়া বার্তা দিল ভারত। শনিবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ৮১তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও রকম আপস করা যাবে না। যে সমস্ত সরকার সন্ত্রাসবাদকে মদত দেয় বা কোনওভাবে সাহায্য করে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে দাবি জানান।
বিস্তারিত পড়ুন, ভারত কোনও আপস করবে না! রাষ্ট্রপুঞ্জে সাফ কথা বিদেশমন্ত্রীর
Published On - Sep 27,2026 9:30 AM
