West Bengal News Live: শ্রীরামপুরে আজ মমতার সভা, আগামী সপ্তাহেই বৈঠক INDIA জোটের?
Kolkata & West Bengal News Live Updates: শ্রীরামপুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ডেনিস গভর্নর হাউজের সামনে এই সভা হবে। বিকাল চারটে থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্কে জাতীয় রাজনীতিতে বেনজির সান্নিধ্যে মমতা-সিপিএম।

LIVE NEWS & UPDATES
-
আগামী সপ্তাহেই INDIA জোটের বৈঠক?
- আপাতত রাজ্যে না হলেও, জাতীয় রাজনীতিতে বেনজির সান্নিধ্যে মমতা-সিপিএম।
- সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- আগামী সপ্তাহেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হোক, চান মমতা। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে ফোনে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও।
-
আসছেন মোহন ভাগবত
- রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি নিজেদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজ্যে নিজেদের সংগঠনকে নিচের স্তর থেকে উপরের স্তর পর্যন্ত বদল করার সিদ্ধান্ত নিয়েছে।
- আগামী ৮ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আসছেন বর্ধমানে।
- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচন নিয়ে এই সফরকালে যেমন আলোচনা হবে, এমনই রাজ্য সংগঠন বৃদ্ধির বিষয়ক একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।
-
-
মমতার সভার আগেই গ্রেফতার টুম্পা
- শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই গ্রেফতার টুম্পা মেটে।
- জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
-
মমতার সভা আজ
- আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শ্রীরামপুর কোর্ট মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আজ। মঞ্চ বাধা হচ্ছে ডেনিস গভর্নর হাউজের সামনে।
- বিকাল চারটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট।
- হুগলি জেলা মমতা তৃণমূলের আহ্বায়ক অসিত মজুমদার একাই জলে দাঁড়িয়ে থেকে মঞ্চ বাধার কাজে তদারকি করছেন।
শ্রীরামপুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। ডেনিস গভর্নর হাউজের সামনে এই সভা হবে। বিকাল চারটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিতর্কে জাতীয় রাজনীতিতে বেনজির সান্নিধ্যে মমতা-সিপিএম। সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হোক, চাইছেন মমতা। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে ফোনে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও। অন্য়দিকে, রাজ্যে পালা পরিবর্তনের পরই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সাংগঠনিক কাঠামোতেও বদল হল। শাখা বৃদ্ধির সিদ্ধান্ত, রাজ্যকে সাংগঠনিক পাঁচটি প্রদেশে ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত খবর দেখে নিন একনজরে-
Published On - Sep 26,2026 11:08 AM
