West Bengal Live: ‘আগামি ২০ বছরের কথা মাথায় রেখে রোডম্যাপ তৈরি করতে হবে’, ব্রিকস থেকে বললেন প্রধানমন্ত্রী
Kolkata & West Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসের নাম-প্রতীক কার থাকবে, তা নিয়েই আজ শুনানি জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের দুই শিবিরকেই ডাকা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই পৌছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, অরূপ রায়, ঋজু দত্ত, চন্দ্রিমা ভট্টাচার্য।

LIVE NEWS & UPDATES
-
Narendra Modi: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি প্রধানমন্ত্রীর
আজ থেকে শুরু হল ব্রিকস সামিট। নয়া দিল্লির ভারত মণ্ডপমে সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এদিন সম্মেলনের শুরুতেই রাষ্ট্রনেতাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর ব্রিকসের মঞ্চ থেকে বন্ধুত্বের বার্তা দেন তিনি। মোদী বলেন, ‘ভারত মানবতার পক্ষে। সবাইকে একসঙ্গে চলার পক্ষে ভারত।”
ব্রিকসের (BRICS Summit) মঞ্চ থেকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কার আর পিছিয়ে দেওয়া উচিত না।” তাঁর মতে, নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া প্রয়োজন। একইসঙ্গে সেই আলোচনার স্পষ্ট ও সুনির্দিষ্ট ফলাফলও নিশ্চিত করতে হবে।
মোদীর বক্তব্য, বিশ্ব ব্যবস্থার সংস্কারের জন্য ব্রিকসের সদস্য দেশগুলিকে সম্মিলিতভাবে প্রস্তাব তৈরি করতে হবে। একইসঙ্গে আগামী ২০ বছরের কথা মাথায় রেখে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিস্তারিত: ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কার করতে হবে’, ব্রিকস সম্মেলন থেকে দাবি প্রধানমন্ত্রীর
-
Suvendu Adhikari: আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ সব ভুলিয়ে দিয়েছিল ৩৪ বছরের লাল রাজত্ব: শুভেন্দু
- গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে ফের বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvenu Adhikari)। এবার সনাতনী সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় বামেরা। ৩৪ বছরের বাম শাসনে রাজ্যে কী অবস্থা ছিল, সে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আরতি, পুষ্পাঞ্জলি, প্রসাদ সব ভুলিয়ে দিয়েছিল ৩৪ বছরের লাল রাজত্ব।”
- শনিবার কেষ্টপুরে একটি গণেশ পুজোর উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওরা দুর্গা পূজা লিখবে না। মহালয়া শুনবে না। মণ্ডপে প্রবেশ করে আরতি করবে না। হাতে ফুল নিয়ে বাসন্তী রাপচরিতে সর্বশত্রু বিনাশিনী বলবে না।”
-
-
৪ ছাত্রকে TC
- শিক্ষক দিবসের খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে নিগ্রহ করা হয়েছিল জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষককে। সেই দৃশ্য দেখেছে সবাই।
- প্রধান শিক্ষককে নিগ্রহ কাণ্ডে টিসি দেওয়া হয়েছে চার ছাত্রকে। এবার ওই কাণ্ডে আটক করা হল চার ছাত্রকে। আজ, শনিবার তাঁদের জুভেনাইল আদালতে তোলা হবে।
- থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত প্রধান শিক্ষক ধর্ম চাঁদ বারই।
- পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওইদিন হামলার ঘটনায় কারা সরাসরি যুক্ত ছিল, সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
-
ভারতে পা রাখলেন শি জিনপিং
- ভারতে এসে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সামিটে যোগ দিতেই ভারতে আসা তাঁর।
- দীর্ঘ সাত বছর পর ভারতে পা রাখলেন চিনা প্রেসিডেন্ট।
- আজ ব্রিকস সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও বসতে পারেন তিনি।
-
এলেন কল্যাণরাও
- কমিশনে পৌঁছলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে।
- তারা মমতা-পন্থী তৃণমূলের তরফে উপস্থিত হয়েছেন।
- ঋতব্রতদের সঙ্গে কথা বলার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কল্যাণদের সঙ্গে কথা বলবেন।
-
-
চিনের প্রেসিডেন্ট ভারতে আসার আগেই বড় পদক্ষেপ
- আজ ব্রিকস সামিটে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
- তিনি ভারতে পা রাখার আগেই বড় পদক্ষেপ। ৬ বছর পর ফের চালু হল গুয়াংঝাউ- নয়া দিল্লি বিমান পরিষেবা।
- আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে।
-
ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের
- চন্দননগর তথা হুগলিকে ঘিরে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর হল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের।
- শুক্রবার থেকে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য উৎসবের সূচনা করা হয়েছে চন্দননগরে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু।
- পর্যটন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ফ্রান্স সরকারের ব্যবস্থাপনায় ‘দ্য রেজিস্ট্রি বিল্ডিং’-এর ‘রেনোভেশন’ করবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর।
- আগামিদিনে এই ধরনের হেরিটেজ সংরক্ষণের কাজের মাধ্যমে হেরিটেজ ট্যুরিজমের ক্ষেত্র প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।
-
-
তৃণমূলের শুনানি আজ
- আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির অন্দরেও চলছে জল্পনা। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে।
- ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে কোন শিবিরকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম ও প্রতীক ব্যবহারের অনুমোদন দেবে নির্বাচন কমিশন, সেদিকে তাকিয়ে সব শিবির।
- আজ, শনিবার দুই পক্ষের সঙ্গে কথা বলবে কমিশন। আদৌ কি প্রতীক পাবে কেউ? নাকি সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হবে ঘাসফুল প্রতীক?
তৃণমূল কংগ্রেসের নাম-প্রতীক কার থাকবে, তা নিয়েই আজ শুনানি জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের দুই শিবিরকেই ডাকা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই পৌছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, অরূপ রায়, ঋজু দত্ত, চন্দ্রিমা ভট্টাচার্য। সকাল ১১টায় তাদের ডাকা হয়েছে। এরপর, দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কথা শুনবে নির্বাচন কমিশন। অন্যদিকে, আজ দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সামিট। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট। আর কিছুক্ষণেই ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দেশ ও রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন এক নজরে-
Published On - Sep 12,2026 10:30 AM
