AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরোয়া টোটকা মেনে দূর করুন চোখের তলার কালচে ভাব

চোখের নীচে কালো প্রলেপের পাশাপাশি ফুলেও যায় অনেকক্ষেত্রে। এই সমস্যা এক ধাক্কায় বয়স অনেকটা বাড়িয়ে দিতে পারে।

ঘরোয়া টোটকা মেনে দূর করুন চোখের তলার কালচে ভাব
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 3:00 PM
Share

চোখের তলায় কালো হয়ে যাওয়া এখন সাধারণ সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষে এর শিকার। চোখের নীচে কালো প্রলেপের পাশাপাশি ফুলেও যায় অনেকক্ষেত্রে। এই সমস্যা এক ধাক্কায় বয়স অনেকটা বাড়িয়ে দিতে পারে। মুখশ্রীতে আনতে পারে বয়েসের ছাপ। সমস্যা মিটতে বেগ পেতে হয়।

স্বাভাবিকভাবে বয়স বাড়লে চোখের তলে সেই ছাপ পড়ে। বংশ পরম্পরায় পেরিঅর্বিট্যাল হাইপারপিগমেন্টেশনের (চামড়ার স্বাভাবিক রং বদলে যাওয়া) ধারা থাকলে এই সমস্যার সম্মুখীন হতে দেখা যায় অনেককেই। যদিও ক্লান্তিকে স্বাভাবিক কারণ হিসেবেই ধরে নিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুমের অভাবও একটা কারণ। আরও অনেক কারণে চোখের চলা কালো হতে পারে। যেমন – চোখে অতিরিক্ত স্টেইন, অ্যালার্জি, শরীরে পর্যাপ্ত জলের অভাব, সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা।

তবে এর থেকে নিস্তারের উপর আছে। ঘরোয়া কিছু নিয়ম মানলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অনায়াসেই। কী সেই নিয়ম – 

১. আইস ব্যাগ রেখে নিন ফ্রিজে। চোখের উপর চেপে ধরতে পারেন। ২০ মিনিট নিয়ম করে কল্ড কমপ্রেস করুন।

২. ঘুমের অভাবে চোখের তলায় কালি পড়ে। পারলে ঘণ্টা খানেক বেশি ঘুমোন। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন ৮ ঘণ্টার ঘুম প্রয়োজন।

৩. চা পান করেন নিশ্চয়ই। চা তৈরির পর চা-পাতা ফেলে দেবেন না। একটি কাপড়ে চা পাতা নিয়ে চোখে লাগান। কিংবা টি-ব্যাগও ব্যবহার করতে পারেন।

৪. তাতেও যদি সমস্যা না মেটে, কনসিলার ব্যবহার করুন। যে কোনও প্রসাধনীর দোকানে কিনতে পাওয়া যায়। তর্কের বর্ণ অনুযায়ী মানানসই কনসিলার কিনে ব্যবহার করুন।

আরও পড়ুনমোলায়েম হাতের পরশ! পেতে পারেন সহজ কিছু উপায়ে

Follow Us
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অমিত শাহকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কমিশনে নালি
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার জন্য ভরসা বিজেপি: মোদী
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
গো ব্য়াক স্লোগান, প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে অধীর
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
দুর্ঘটনা নয়, তবে পরিকল্পনাই? কালিয়াচকে বিচারকদের ওপর হামলায় নয়া তথ্য
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
কালীঘাটের ভোগ খেতে কেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী, জানেন?
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
সোনা পাপ্পু নাকি অপরাধী নন! বড় পদক্ষেপ কসবা থানার ওসির বিরুদ্ধে
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
পাইলট কারের চালক দেখেছিল সবটা, NIA আধিকারিকরা কী জানতে পারলেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
ভোটমুখী বাংলায় আবার আসছেন প্রধানমন্ত্রী মোদী, কোথায় রোড শো করবেন?
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের
প্রচারে বেরিয়ে কাজল শেখকে জেতানোর আবেদন অনুব্রত মণ্ডলের